উত্তর ২৪ পরগনা জেলাতে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির অপরাধে গ্রেফতার ৭

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ছেলেধরা সন্দেহে গনপিটুনির পৃথক দুটি ঘটনায় গ্রেপ্তার ৭ জন। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার আরো এক যুবক।বেশ কয়েকদিন ধরেই উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনির মত ঘটনা ঘটছে। গত শনি ও রবিবার বনগাঁ মহকুমার বিভিন্ন জায়গাতেই গণপিটুনির মতো ঘটনা সামনে এসেছে। যার মধ্যে বনগাঁ থানার(Banga P.S.) চাপাবেড়িয়া এলাকায় ভবঘুরেকে মারধরের অভিযোগে রবিবার ২ যুবককে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। এরপর রীতিমত সাংবাদিক সম্মেলন করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

রবিবারের পর সোমবারও বনগাঁ থানা এলাকার গণপিটুনির ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অপরাধে এক যুবককে গ্রেপ্তার করা হয়। চাপাবেড়িয়া এলাকার ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭।পাশাপাশি রবিবার গাইঘাটা থানার বেড়ি গোপালপুর এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনায় ইতিমধ্যেই তিন যুবকের গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। ধৃতরা হল অনিমেষ বিশ্বাস ,অলক দেবনাথ ও উদয় অধিকারী। এরা সকলেই বেড়িগোপালপুর এলাকার বাসিন্দা।

বনগাঁ পুলিশ জেলার গনপিটুনির ঘটনায় মোট সাত জনকে সোমবার বনগাঁ মহকুমা আদালতে(Banga Court) পেশ করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারংবার গুজবে কান না দেবার বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি কোনরকম সন্দেহজনক কাউকে দেখলে গণপিটুনির ঘটনা না ঘটিয়ে পুলিশকে খবর দিতে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। না হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে পুলিশ।

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন