Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাংলাদেশের জল মাটি এনে বনগাঁয় তৈরি হচ্ছে হরিচাঁদ -গুরু চাঁদ মন্দির

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বাংলাদেশের ওড়াকান্দির জল মাটি এনে বনগাঁয় তৈরি হচ্ছে হরি চাঁদ-গুরু চাঁদ মন্দির।বুধবার বাংলাদেশের ওড়াকান্দির জল ও মাটি এনে উত্তর ২৪ পরগণার বনগাঁ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে ওড়াকান্দির মন্দিরের আদলে মন্দির তৈরি করার সূচনা করা হয় । বনগাঁ পৌরসভার সহযোগীতায় নব ওড়াকান্দি মন্দির কমিটির পক্ষ থেকে এই মন্দির তৈরি করা হচ্ছে। এদিন পেট্রাপোল বন্দরে(Petropol Border) মতুয়া ভক্তদের সঙ্গে নিয়ে ওড়াকান্দির জল ও মাটি আনতে যান বনগাঁ পৌরসভার(Banga Municipality) পৌরপ্রধান গোপাল শেঠ(Gopal Seth)। ১১ নম্বর ওয়ার্ডে মন্দির তৈরির জন্য ভিত্তি প্রস্তর স্থাপন ও মতুয়া নিশান উত্তোলন করেন মমতা ঠাকুর, গোপাল শেঠ সহ পৌরসভার কাউন্সিলারেরা।

উপস্থিত ছিলেন মতুয়া সাধু গোসাঁই দলপতিরা। গোপাল শেঠ বলেন, ভারত ব্যাপী হরিকথা প্রচারের উদ্দেশ্যে ওড়াকান্দির জল মাটি নিয়ে এনে ওড়াকান্দি মন্দিরের আদলে মন্দির তৈরি করা হচ্ছে। মন্দির তৈরি কমিটির সঙ্গে বনগাঁ পৌরসভা মন্দির তৈরিতে সহযোগীতা করছে। এই মন্দির তৈরির পিছনে তৃণমূলের মতুয়াদের মন পাওয়ার চেষ্টা দেখছে বিজেপি(BJP)। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, হরি গুরুচাঁদ মন্দির হোক আমরাও চাই। এটা তো ভালো কথা। কিন্তু মতুয়াদের মন পেতে এটা তৃণমূলের নতুন একটা নাটক। এসব নাটক করে কোন লাভ হবে না।

মতুয়া বিজেপির সঙ্গে ছিল, বিজেপির সঙ্গেই থাকবে।বনগাঁ পৌরসভাকে ধন্যবাদ জানিয়ে সারাভারত মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর(Mamata Thakur) বলেন, বনগাঁ পৌরসভা সব সময় ভক্তদের কাজ করে মানুষের কাজ করে।বিজেপি মন্তব্য নিয়ে তিনি বলেন, এখানে আমরা ওড়াকান্দির জল মাটি নিয়ে মন্দির করছি। রাজনিতি না। ওরা রাম মন্দির তৈরিতে ঠাকুরবাড়িতে মাটি নিয়ে রাজনিতি করেছিল। আগামীতে মানুষ জবাব দেবে।

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

পছন্দ নয় তেঁতো? অন্য ভাবে বানান পুর ভরা করলা

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত