বনগাঁতে সন্তান জন্ম দেওয়ার পর হাসপাতালে শুয়ে পরীক্ষা দিলেন মা

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বাচ্চা হবার ২৪ ঘন্টার মধ্যেই হাসপাতালের বেডে শুয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন পরীক্ষার্থী।হাসপাতালের বেডে শুয়ে উচ্চ মাধ্যমিক দিচ্ছে নাজমা মন্ডল(Nazma Mandal) |তিনি বনগাঁর ঘাটবাওর রামচন্দ্রপুর হাইস্কুলের ছাত্রী | তার পরীক্ষা পড়েছিল বনগাঁ শক্তি গড় হাই স্কুলে | বছর খানেক আগে নাজমার বিয়ে হয়েছিল ঘাটবাওর এলাকায় | তিনি সন্তানসম্ভবা ছিলেন | প্রথম পরীক্ষা দেওয়ার পর পেটে ব্যথা নিয়ে শনিবার বনগাঁ মহকুমা হাসপাতালে(Banga Hospital) প্রসূতি বিভাগে ভর্তি হন| রবিবার সিজারের মাধ্যমে তার একটি ছেলে সন্তান জন্ম নেয়।

সোমবার নাজমা পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেই হাসপাতালে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করল স্কুল ও হাসপাতাল কর্তৃপক্ষ । এদিকে হাসপাতালে পক্ষ থেকে জানানো হয় বর্তমানে মা এবং শিশু দুজনেই সুস্থ রয়েছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার(H.S.Exam) অন্যান্য বিষয়গুলিতে বাকি পরীক্ষাগুলি ওই হাসপাতাল থেকেই দেবেন নাজমা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের সমাজের প্রতি আবেদন একদম অল্প বয়সে গর্ভবতী হলে মা এবং শিশু দুজনের ই বিশেষ ঝুঁকি থাকে। এই ধরনের ঘটনা থেকে সতর্ক হতে হবে তরুণীদের। না হলে নিজের শরীরের পক্ষে যে রকম ক্ষতি হবে তেমনি মৃত্যুর ঝুঁকি থেকে যাবে। তাই এই সম্বন্ধে আরো বেশি করে প্রচারে জোর দিতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা। ওই হাসপাতালে পরীক্ষা চলাকালীন পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে ।

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি