চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পেট্রাপোল সীমান্তে উদ্ধার প্রায় তিন কোটির সোনা

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: ভারত বাংলাদেশের উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোলে ক্রমই বাড়ছে পাচারকারীদের দৌবাত্ম। পণ্যবাহী ট্রাকে বা যাত্রী সেজে পাচারকারীরা সোনা নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে ক্রমশ। তবে প্রশাসনের লাগাতার তৎপরতায় সে সমস্ত কিছু ভেস্তে যাচ্ছে। ফের পেট্রাপোল বন্দরে ও কার্গো গেট থেকে উদ্ধার হয় মোট ২কোটি ২৫লক্ষ ৫২হাজার ৪৮টাকার সোনা। শুক্রবার দুটি ট্রাকের কেবিন থেকে মোট ২২টি সোনার বিস্কুট(Gold Busicuits) উদ্ধার হয়।

বাংলাদেশ থেকে ভারতে ফেরার পথে তল্লাশির সময় প্রথমে একটি ট্রাকের কেবিন থেকে ১২টি সোনার বিস্কুট উদ্ধার হয় । কিছুক্ষন বাদে আরেকটি ট্রাকের তল্লাশির সময় কেবিন থেকে ১০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। উদ্ধার হওয়া ২২টি সোনার বিস্কুটের ওজন প্রায় ২৫৫১.৫৯০ গ্রাম , যার মূল্য ১কোটি ৫৮লক্ষ ২৪হাজার ৩২২টাকা। ধৃত দুই ট্রাক চালকের নাম রাজু দাও ও সঞ্জিত দাস।

বনগাঁর(Banga) দত্তপাড়া ও পাইকপাড়ার বাসিন্দা তারা। অন্যদিকে, পেট্রাপোলে বন্দরে গোপনাঙ্গে পেস্ট আকারে লুকিয়ে যাত্রী সেজে সোনা পাচারের চেষ্টা করছিল এক পাচারকারী। তল্লাশির সময় সে ধরা পড়ে। উদ্ধার হয় ৩টি পেস্ট আকারে সোনা। যার ওজন প্রায় ১০৭৬.৭ গ্রাম। ভারতীয় বাজারে যার মূল্য প্রায় ৬৭ লক্ষ টাকা।উদ্ধার হওয়া সোনা ও ধৃত পাচারকারীদের পেট্রাপোল শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ