বনগাঁ থানার এবারের কালীপুজোর থিম ‘ কৈলাস পর্বতে মহাদেব’

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে শারদ সম্মান ২০২৩ বিভিন্ন পূজা কমিটিকে প্রদান করা হল । বনগাঁ থানা আয়োজিত কালিপুজোর শুভ উদ্বোধন করেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার(SP) জয়ীতা বোস।উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার(Banga Police Station) মিলন মঞ্চে বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় এবং শারদ সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়ীতা বোস, অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, এসডিও বনগাঁ, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস সহ অন্যান্য প্রশাসনিক এবং পুলিশ কর্তারা।

এদিন বনগাঁ পুলিস জেলার পক্ষ থেকে মোট চারটি বিভাগে তিনটি করে ক্লাবকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করার জন্য শারদ সম্মান তুলে দেওয়া হয়। সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা এবং সবদিক থেকে সেরা, মোট এই চারটি বিভাগের উপর শারদ সম্মান প্রদান করা হয়।এদিন শারদ সম্মান প্রদান অনুষ্ঠান শেষে বনগাঁ থানা আয়োজিত কালী পূজার মন্ডপ এর শুভ উদ্বোধন করেন বনগাঁ পুলিশ সুপার এবং বাগদার বিধায়ক(MLA Bagda) বিশ্বজিৎ দাস। উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস, বনগাঁ মহকুমা এসডিও(SDO), বনগাঁ থানার ভারপ্রাপ্ত পুলিশ অধিকারী সূর্যশঙ্কর মন্ডল সহ বিভিন্ন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা।

প্রতিবছরের ন্যায় এ বছরও বনগাঁ থানার পক্ষ থেকে বেশ জাঁকজমক ভাবে কালী পূজার আয়োজন করা হয়েছে। ‘কৈলাস পর্বতে মহাদেব’ এই থিমের উপর ভিত্তি করে সেজে উঠেছে সমগ্র পূজা মন্ডপ। বনগাঁ থানা আয়োজিত এই কালীপূজা মণ্ডপ দেখতে আসছেন দর্শনার্থীরা। ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কেড়েছে এই পুজো মন্ডপ, মানুষের ঢল নেমেছে যথেষ্ট।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের