এই মুহূর্তে




মমতাকে নবান্ন থেকে সরানো যথেষ্ট কঠিন, মানছেন বাংলায় সঙ্ঘের পদাধিকারীদের সিংহভাগ

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে শুরু হয়েছে SIR প্রক্রিয়া। এই পরিপেক্ষিতে দাঁড়িয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল জল মাপা শুরু করেছে। নতুন ভোটার লিস্টের দিকে নজর সকলের। রাজ্যের বিরোধী দল বিজেপি লাগাতার শাসক দলের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করেছে। আগামী বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ হবে না এই দাবিতে জোরালো বক্তব্য রাখতে শুরু করেছেন শমিক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীরা। কিন্তু রাষ্ট্রীয় সেবক সংঘের(RSS) চিন্তাধারা আলাদা। শনিবার উত্তর কলকাতায় এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের শেষে আলাপচারিতায় সংঘের এক কর্তার মতে যদি আজকের তারিখে আগামী বছরের নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করা যায় তাহলে বলা যেতে পারে, রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি তাতে হঠাৎ ক্ষমতায় আসার পর্যালোচনার প্রেক্ষাপটে পরিস্থিতি খুব কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) ক্ষমতাচ্যুত করা সোজা বাত নেহি হ্যায়।তবে নির্বাচন প্রক্রিয়া আরো বেশ কয়েক মাস বাকি রয়েছে। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাবে। পরিস্থিতি অনেক রকম ভাবে পরিবর্তিত হতে পারে। তবে রাষ্ট্রীয় সেবক সংঘ মনে করছে গোটা রাজ্যে তাদের সংগঠন যেভাবে মজবুত হয়েছে, এটা বাম আমলে পুরোপুরি মুখ থুবড়ে পড়েছিল। বর্তমানে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার , উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এইসব জেলাগুলিতে হিন্দু ভোট একগাট্টা করা গেছে। আরএসএস তার সংগঠনের ভিত অনেক গভীরে পৌঁছে দিয়েছে।

দক্ষিণবঙ্গের(SouthBengal) সীমান্তবর্তী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ নদিয়া, বীরভূম, মালদা মুর্শিদাবাদ ,পুরুলিয়া ঝাড়্গ্রাম, এইসব জেলায় আরএসএস মজবুত হয়েছে। গোটা রাজ্যে ২৯৪ টি আসনের মধ্যে ১৪৯ টি আসন আরএসএস কে পূর্ণ ক্ষমতা দিলে এবং সংঘের প্রার্থী দিলে জেতানোর জায়গা রয়েছে এই কেন্দ্রগুলিতে। কিন্তু উত্তরবঙ্গে আরএসএস ঘর গোছাতে পারলেও দক্ষিণবঙ্গে বিজেপির নেতৃত্বের সঙ্গে মতবিরোধ থাকায় বহু জেলাতেই সংঘ নিজের কব্জায় পুরোপুরি বিষয়টি আনতে পারে নি। যতক্ষণ না পশ্চিমবঙ্গে সব জেলায় সংঘের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য না হবে ততক্ষণ রাজ্যে পালাবদল অনেকটাই মুশকিল আছে। হয় সংঘের কথা শেষ কথা হবে অথবা বিজেপি নিজের মত চলবে। সংঘের এক কর্তার দাবি ,বঙ্গের বিজেপি নেতৃত্ব যে আসন গুলিতে গেরুয়া প্রার্থীরা নিজেরা জিততে পারবে না সেগুলোই সংঘকে দায়িত্ব নিয়ে দেখার আর্জি জানাচ্ছে। এটা কখনোই সম্ভব নয়। বঙ্গ বিজেপি নেতৃত্বকে রাষ্ট্রীয় সেবক সংঘের বঙ্গের দায়িত্বে থাকা প্রবোক্তদের কথা শুনতে হবে। আরএসএসের কথা মত প্রার্থী দিতে হবে। তবেই বঙ্গ আরএসএস দায়িত্ব নেবে। মোহন ভগবত (Mohon Bhagabat)সংঘের পরিচালক। কিন্তু তিনি নিজে কোন সিদ্ধান্ত নিতে পারেন না। সংঘ যে সিদ্ধান্ত নেয় তা সংঘ পরিচালককেও মানতে হয়।

বঙ্গের বিজেপি ব্রিগেড যদি নিজেদের যে আসনগুলো জয়ের জন্য নিশ্চিত নিজেরা প্রার্থী কে হবে তা ঠিক করে, যে আসন গুলি দুর্বল এবং জেতার আশা নেই সেই আসন গুলিতে আরএসএসকে ছেড়ে দিয়ে জেতানোর ভার দেয়, এই ফাঁদে RSS পা দেবে না। তাই ২০২৬-এ বাংলায় পরিবর্তন তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার বিষয়টিকে বড়ই কঠিন তা মানছে রাষ্ট্রীয় সেবক সংঘ। সংঘের পোড় খাওয়া প্রবোক্তদের একটাই যুক্তি, বঙ্গ বিজেপির যে সকল নেতারা মঞ্চে গরম গরম ভাষণ দিয়ে হাততালি কুড়াচ্ছেন, ভোট ময়দানে হিন্দু ভোটকে সংগঠিত করার ক্ষেত্রে তাদের ভোটের দিন অনেকেরই অভিজ্ঞতা নেই। ভাষণ দেওয়া আর ভোটের পরিসংখ্যানে ভোট মেশিনে তা প্রতিফলিত করা দুটির মধ্যে অনেক বড় পার্থক্য আছে। পরিবর্তনের ডাক দেওয়া আর ভোট মেশিনে পরিবর্তন আনা এর মধ্যে অনেক কলা কৌশল আছে। সঠিকভাবে সঠিক সমীকরণ প্রয়োগ না করতে পারলে স্বপ্ন বাস্তবে রূপ নেবে না। শুধুই হাত তালি মিলবে। কুর্শি মিলনা দুর কী বাদ রহেঙ্গে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ