চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বনগাঁতে বেআইনি পাচার চক্রের হদিশ, গ্রেফতার ৩, উদ্ধার প্রচুর পরিমাণে কচ্ছপ

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বন দফতরের অভিযান বড়দিনের সকালে। বেআইনিভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেফতার তিন ,উদ্ধার বিপুল পরিমাণে জীবন্ত কচ্ছপ(Turtle)।শীত পড়তেই বাজারে রমরমিয়ে বেআইনি ভাবে বিক্রি হচ্ছে কচ্ছপ। বন দফতরের(Forest Department) কাছে খবর আসতেই অভিযান চালাল বনগাঁ সোশাল ফরেস্ট রেঞ্জ।বুধবার সকালে বড়দিনের সকালে গাইঘাটার(Gaighata) পাঁচপোতা বাজার, বনগাঁ থানার(Banga Market) টবাজার এবং বনগাঁ নিউমার্কেট (NewMarket)বাজারে অভিযান চালিয়ে প্রায় ২০০ টি জীবিত কচ্ছপ এবং প্রচুর পরিমাণে মৃত কচ্ছপ উদ্ধার করা হয়।

বন দফতর সূত্রে খবর, বাজারে বসে বিক্রি করার সময় কচ্ছপ গুলিকে উদ্ধার করা হয়। পাশাপাশি বাজারের বিভিন্ন ঘরে প্রচুর পরিমাণে কচ্ছপ মজুদ রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে বন দফতর।ধৃতদের নাম তাপস হালদার বাড়ি বনগাঁ, সুব্রত হালদার বাড়ি বনগাঁ,অঞ্জলি মাঝি গাইঘাটার পাঁচপোতা এলাকার বাসিন্দা।বন দফতর সূত্রে জানা গিয়েছে, বনদপ্তরের আধিকারিকরা গাইঘাটার পাঁচপোতা বাজারে অভিযানে চালাতেই বস্তা ভর্তি করে কচ্ছপ লুকিয়ে ফেলা হয়

জেরা করে অঞ্জলি মাঝির(Anjali Majhi) বাড়ি থেকে প্রচুর বস্তা ভর্তি কচ্ছপ উদ্ধার হয়। পাশাপাশি ট’ববাজার এলাকায় একটি ঘরের মধ্যে বসে গোপনে কচ্ছপ কেটে বিক্রি করার পরিকল্পনা করেছিল তাপস হালদার। বনদপ্তর আধিকারিকরা তাকে হাতেনাতে ধরে ফেলে। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয় বলে জানিয়েছে বন দফতর। এই চক্রে আর কারা যুক্ত রয়েছে এবং কোথা থেকে এ কচ্ছপ গুলি আনা হচ্ছে সেই রুট জানতে তদন্ত শুরু করেছে বন দফতর।

Published by:

Share Link:

More Releted News:

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

LIVE

LIVE- প্রচারে ঝড় তুলতে উত্তর ও দক্ষিণে তৃণমূল সুপ্রিমো

অভিষেকের রোড শোয়ে জনজোয়ার, বিজেপি-সিপিএমে ভাঙন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ