চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বনগাঁয় ‘সজল ধারা’ প্রকল্পের পানীয় জল বিক্রি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: পঞ্চায়েতের ‘সজল ধারা’ প্রকল্পের জল পৌর এলাকায় বিক্রি করার অভিযোগ। জল বিক্রি করতে আসা এক ব্যক্তিকে আটকে ক্ষোভ বনগাঁ জল ব্যবসায়ীদের। ঘটনাস্থলে পুলিশ এসে ওই গাড়িটি আটক করে।দীর্ঘদিন ধরে উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌর এলাকায়(Banga Municipality) পঞ্চায়েত থেকে সজল ধারা প্রকল্পের জল এনে বিক্রি করার অভিযোগ উঠছিল। মঙ্গলবার গোপালনগর থেকে জল বিক্রি করতে আসা এক ব্যক্তিকে আটকে ক্ষোভ দেখায় বনগাঁর জল ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, এলাকার সাধারণ মানুষ না বুঝেই এদের কাছ থেকে জল নিচ্ছে।

পৌর এলাকায় পঞ্চায়েতের ‘সজল ধারার'(Sajal Dhara) জল বিক্রি করার নিয়ম নেই। আইএসআই বৈধতা ছাড়াই এই জল রমরমিয়ে বিক্রি হচ্ছে পৌর এলাকায়। সর্বত্র নির্দিষ্ট নিয়ম না মেনেই জাল জল বিক্রি হচ্ছে।।দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। মঙ্গলবার বিকেলে বনগাঁর জল ব্যবসায়ীরা মিলে ওই জলের বহিরাগত গাড়িটিকে হাতেনাতে ধরে। ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। পুলিশ তদন্ত করছে।

পঞ্চায়েত থেকে জল বিক্রি করতে আসা ওই ব্যক্তি জানায় গোপালনগরের(Gopalnagar) বাসিন্দা মানবেন্দ্র দেবনাথের হয়ে কাজ করে সে। সে এ বিষয়ে কিছু জানে না। মালিক বলেছে তাই সে জল দিতে এসেছে। এদিকে অস্বাস্থ্যকর জল খেলে কিডনি , হাড় এবং হার্টের অসুখ দেখা দিতে পারে বলে চিকিৎসকরা সাবধান বাণী দিয়েছেন। অনেক গাইডলাইন দেওয়া আছে কি ধরনের স্বাস্থ্যকর পানীয় জল বিক্রি করতে হবে তা নিয়ে। এমনিতেই বর্ষার মরশুমে বিভিন্ন এলাকায় মানুষের পেটের অসুখ দেখা দেয়।

রাজ্যের বিভিন্ন জেলাতে শহর শহরতলী পাশাপাশি জল কিনে খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে সাধারণ মানুষজনের। আর সেই বিক্রি করা জলকে ঘিরেই শুরু হয়েছে জল জল ব্যবসা। জানিয়ে চিন্তিত বৈধ পানীয় জল কারবারিরা। বনগাঁ এলাকায় এই ধরনের জল জল যাতে প্রবেশ করতে না পারে তার জন্য শুরু হয়েছে জোরদার নজরদারি। পানীয় জল ব্যবসায়ীদের পাশাপাশি বনগাঁ পুরসভা ও নজরদারি শুরু করেছে নাগরিকদের স্বাস্থ্যের কথা ভেবে।।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ