৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধি ,মল্লিকপুর: ৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছিলেন এক মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা এলাকার মল্লিকপুরে(Mallickpur) আটক বাংলাদেশি লকিন তাতি(Lakin Tanti)। তার স্বামী দীর্ঘ পাঁচ বছর ধরে এই রাজ্যে আছে বলে ওই মহিলা দাবি করেন। রাতের অন্ধকারে তিন হাজার টাকা দিয়ে গত ৬ মাস আগে নদী সাঁতরে ভারতে চোরা পথে প্রবেশ করেছিলেন ওই মহিলা। এরপর চলে এসেছিলেন কলকাতায়(Kolkata)। বাংলাদেশেরই এক যুবক তার সঙ্গে যোগাযোগ করে নকল আধার কার্ড ২০০০ টাকা বিনিময় তৈরি করে দিয়েছিলেন। কলকাতায় বাড়ি বাড়ি বাসন মেজে পেট চালাতেন ওই মহিলা।

অবশেষে বারুইপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হন ওই মহিলা। এই বাংলাদেশি মহিলার সূত্র ধরে পুলিশ কলকাতায় এই চক্রের আর কারা যুক্ত রয়েছে তাদের সন্ধান শুরু করেছে। একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে জেলায় জেলায়। এর আগে মুর্শিদাবাদে দফায় দফায় বাংলাদেশী অনুপ্রবেশকারীরা গ্রেফতার হয়।৭ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে জলঙ্গি থানার পুলিশ।মুর্শিদাবাদের জলঙ্গি থানার(Jalangi P.s.) বিদুপুর এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় পুলিশ।সেই অভিযানে ৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর ধৃতদের সকলেরই বাড়ি দৌলতপুর থানা এলাকার কুষ্টিয়া জেলায়। ধৃতদের লালগোলার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে নতুন সরকারের কড়া নির্দেশের পরই মুর্শিদাবাদে ধরা পড়েছে ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী। পাঠানো হয় লালগোলার হোল্ডিং সেন্টারে।নবান্নের নতুন নির্দেশিকা জারির ২৪ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদে ধরা পড়ে ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী। রানিতলা থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ সেলিম, মহম্মদ রুবেল ও শরিফুল ইসলাম। পুলিশ সূত্রে খবর, ভারতে থাকার কোনও বৈধ নথি তাদের কাছে মেলেনি।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন গাইডলাইন অনুযায়ী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের লালগোলার বিশেষ হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। এর আগে সাধারণত অনুপ্রবেশকারীদের জেলে পাঠানো হলেও এবার নবান্নের নির্দেশ মেনে নেওয়া হল ভিন্ন পদক্ষেপ। ঘটনায় প্রশাসনিক মহলে তৎপরতা আরও বেড়েছে। আর তিনজন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ার পরেই আবার মঙ্গলবার ভোররাতে জলঙ্গি থেকে সাতজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের প্রশাসনিক মহলে।

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট