চোরাপথে ভারতে ঢুকে দুই কৃষককে বেধড়ক পেটাল বাংলাদেশী দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ:ভারতে ঢুকে গিয়ে দুই ভারতীয় কৃষককে মারধোরের অভিযোগ বাংলাদেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানীতলা থানার(Ranitala P.S.) আখেরীগঞ্জ গ্রামপঞ্চায়েতের নির্মলচর এলাকায়।আহত ভারতীয় দুই কৃষক হাসপাতালে ভর্তি।অভিযোগ,বাংলাদেশীরা ভারতীয় জমিতে এসে গরু মোষ ঢুকিয়ে দিয়ে জমির ফসল খাইয়ে দিচ্ছে এবং কিছু বলতে গেলে ভারতীয়দের মারধোর করছে। ইদানিংকালে এই ধরনের অত্যাচার বেড়ে গিয়েছে।নির্মল চর এলাকায় যান ভগবানগোলার বিধায়ক(MLA) রেয়াত হোসেন সরকার।

তিনি এদিন বিএসএফের(BSF) সঙ্গে কথা বলেন এবং এখানে যে এলাকাগুলিতে কাটাতাঁরের বেড়া নেই,সেখানে যাতে কাঁটাতারের বেড়া দেওয়া হয়,সেজন্য তিনি জেলা শাসককে জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।এক আহত কৃষক জানান,তাদের কলাইয়ের জমিতে বাংলাদেশীরা গরু মোষ নিয়ে এসে প্রকাশ্য দিবালোকে ফসল খাইয়ে দিচ্ছে।আর এই কথা তারা বিএসএফকে জানান।এরপর তারা বিএসএফ বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং(Flag Meeting) করে।কিন্তু তারপরেও বৃহস্পতিবার বিকেলে ভারতে ঢুকে ভারতীয় কৃষকদের উপর আক্রমণ করে বাংলাদেশীরা।

দুই কৃষককে বেধড়ক মারধর করা হয় মাটিতে ফেলে। যাওয়ার আগে হুমকি দিয়ে যায় আবার তারা আসবে এবং এই একই রকম অত্যাচার করবে ভারতের মাটিতে। এই ঘটনায় জনরোষ ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। বিএসএফকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয় বিধায়ক। বাংলাদেশে মোল্লা ইউনূস সরকার ক্ষমতায় আসার পর প্রতিদিন এই ধরনের অত্যাচারের ঘটনা ঘটছে সেখানকার মৌলবাদীদের দ্বারা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের