বাংলাদেশ থেকে পাথর বর্ষণ,আতঙ্কে গঙ্গারামপুর সীমান্তের তেলিয়াপাড়া গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট : বাংলাদেশ সীমান্তে চলা অশান্তির প্রভাব এবার পড়ল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের তেলিয়াপাড়া গ্রামে। অভিযোগ, মঙ্গলবার ও বুধবার গভীর রাতে বাংলাদেশের কিছু দুষ্কৃতী পরপর দুদিন তেলিয়াপাড়া গ্রামে (Teliyapara Village)এলোপাথাড়ি পাথর ছুড়ে আতঙ্ক ছড়ায়। যে ঘটনায় স্থানীয় বাসিন্দারা ভীত-সন্ত্রস্ত।জানা গিয়েছে, বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই গ্রামে ২৭টি হিন্দু ও ৪০টি সংখ্যালঘু পরিবার বাস করেন। সকলেই মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল। তবে সীমান্তের মাত্র ৫০ মিটার দূরে পুকুরের ওপারে থাকা বাংলাদেশি গ্রামগুলি থেকে সহজেই পৌঁছে যাওয়া যায় এই এলাকায়। সেই গ্রামগুলি থেকেই রাতের অন্ধকারে পাথর ছুড়ছে বাংলাদেশী দুস্কৃতীরা বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দা সুভাষ রায় বলেন, “শীতের গভীর রাতে আমাদের মাটির বাড়িতে প্রচুর পাথর পড়তে শুরু করে। বাড়ির ক্ষতি তো হয়েছেই, তার সঙ্গে সন্তানদের নিয়ে কীভাবে থাকব বুঝতে পারছি না। আতঙ্কে দিন কাটছে।”বিষয়টি জানার পর বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় পঞ্চায়েত সদস্য সিরাজুল ইসলাম(Sirazul Islam) জানান, “বিএসএফ ও পুলিশ প্রশাসনকে দ্রুত জানানো হয়েছিল। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।” একই ঘটনা ঘটে বুধবার রাতেও। ফলে ঘুম ছুটেছে ওই গ্রামের বাসিন্দাদের।তবে এই বিষয়ে জেলা পুলিশ সুপার এবং বিএসএফ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি। এদিকে এই ঘটনা নিয়ে আতঙ্কিত তেলিয়াপাড়ার গ্রামবাসীরা নিরাপত্তার দাবি জানিয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের