শিক্ষক সঙ্কটে এক অন্য রূপ ‘মান্নান স্যার’, অবসরের পরেও দায়িত্বে রয়েছেন অটল

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক- শিক্ষিকা। এমতাবস্থায় সব বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের দেখা গিয়েছে শিক্ষকের অভাব। সেই সময়ই অন্য ছবি দেখা গিয়েছে খাতড়ার সুপুর উচ্চ বিদ্যালয়ে।

দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবন শেষে চলতি বছরের জানুয়ারিতেই সরকারি নিয়মে অবসর গ্রহণ করেছেন আব্দুল মান্নান। বর্তমানে তিনি খাতড়ার ইন্দকুড়ির বাসিন্দা। তবে অবসর গ্রহণের পরেও ছাত্র দরদী এই শিক্ষক এক দিনের জন্যও বাড়িতে বসে থাকেননি, নিয়ম করে স্কুলে আসছেন- ক্লাসও নিচ্ছেন তিনি।

সুপুর উচ্চ বিদ্যালয় সূত্রে খবর, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে বর্তমানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত পড়ুয়ার সংখ্যা ১১৬০ জন। এর মধ্যে জীবন বিজ্ঞান বিভাগে মাত্র এক জন শিক্ষক রয়েছেন। ফলে তাঁর পক্ষে একা সব ক্লাস করানো অসম্ভব। এই অবস্থায় ‘প্রাণ প্রিয়’ ছাত্র ছাত্রীদের কথা ভেবে অবসর জীবন যাপন না করে নিয়মিত স্কুলে আসছেন সকলের অত্যন্ত শ্রদ্ধার ‘মান্নান স্যার’। অন্যদিকে ফের ‘মান্নান স্যার’কে পেয়ে খুশী ছাত্র ছাত্রীরাও।

অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আব্দুল মান্নান বলেন, ছাত্র-ছাত্রীদের টানেই এখানে আসা, আর যতো দিন সামর্থ্য থাকবে এভাবেই আসবো। তবে স্কুল কর্তৃপক্ষের অনুমতি মিললে অবসরের পরেও শারীরিকভাবে সুস্থ থাকলে অন্যান্য শিক্ষকদেরও স্কুলে আসা উচিৎ বলে তিনি মনে করেন বলে জানান।

প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র লায়েক বলেন, মান্নান বাবু আমাদের স্কুলের সম্পদ। ১৯৯০ সাল থেকে এই স্কুলে রয়েছেন। তিনি আমাদের অভিভাবক সম। বর্তমানে এমন অভিভাবকও রয়েছেন যারা তাঁর ছাত্র। সকলের কাছেই তিনি অত্যন্ত শ্রদ্ধেয় বলেও প্রধান শিক্ষক জানান।

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

গাছের লতা প্যাঁচানো অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, শোরগোল সাগরদিঘিতে

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী