পরিবেশবান্ধব বাজি ফাটাতে হবে,নইলে কঠোর আইনি পদক্ষেপ হবে

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: দীপাবলীর রাত্রে শব্দদানব রুখতে নড়েচড়ে বসেছে বসিরহাট পুলিশ জেলা। একদিকে মাইকিং প্রচার অন্যদিকে যাতে শব্দবাজি না ফাটানো হয় তার জন্য মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। জানালেন বসিরহাট মহকুমা শাসক আশীষ কুমার । শনিবার বসিরহাট প্রাচীন ঐতিহ্য বাহী নবারুণ সংঘের ৬৪ তম পুজা মন্ডপে উদ্বোধন করতে এসে ক্লাবের সভাপতি দিলীপ মজুমদার, সম্পাদক অসময় ভট্টাচার্য, সজল মন্ডল তাদের পাশে দাঁড়িয়ে সতর্কবার্তা দেন বসিরহাটের মহকুমাশাসক(SDPO)।

তিনি জানান ,ইতিমধ্যে ক্লাব সংগঠনমূলক সঙ্গে কথা বলে নিরাপত্তা কঠোর করা হয়েছে।কালীপুজোর রাত্রে নিষিদ্ধ শব্দবাজি ফাটালে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।সন্ধ্যেবেলা থেকে পুলিশ মোবাইল ভ্যান টাকি রোডের(Taki Road) বিভিন্ন পয়েন্টে টহল দেবে। ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরায় নজরদারি সম্পূর্ণ করা হয়েছে। কোন রকম ভাবে গ্রীন বাজির বদলে শব্দবাজি ফাটালে তার জন্য কঠোর পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন। এমনকি জেল জরিমানা দুটোই হবে।

এদিন বসিরহাটে ৮০ ফুটের শিবলিঙ্গ নজর কাড়ে সকলের। সন্ধ্যেবেলা থেকে জনতার ঢল নেমেছে পুজো মন্ডপে।বসিরহাটের(Bashirhat) প্রাচীন ঐতিহ্যবাহী নবারুণ সংঘ এবারে ৬৪ তম বর্ষে ৮০ফুটের উচ্চতর শিবলিঙ্গ এই জেলায় প্রথম। তার মধ্যে সতী দেহের ৫১ পীঠ বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে । কালীপুজোর প্রাক্কালেই শনিবার সন্ধ্যে থেকে মন্ডপে তিন ধারনের জায়গা নেই এই থিমের পুজো দেখতে।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল