ভিআইপি রোডে ভিন রাজ্যের ট্রাক থেকে বিপুল শব্দ বাজি আটক

Share:

নিজস্ব প্রতিনিধি, লেকটাউন: শহরে প্রবেশ করার আগেই ভিআইপি রোডে ধরা পড়লো বিপুল পরিমাণ শব্দ বাজি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার দুপুরে বিধাননগর কমিশনারের গোয়েন্দা বিভাগ ও লেকটাউন থানা(Laketown P.S.) যৌথভাবে তল্লাশি চালিয়ে ভিআইপি রোডে(VIP Road) একটি লরি আটক করে। সেই লরিতে তল্লাশি চালানোর পর সেখান থেকে উদ্ধার হয় ৪৫ কার্টুন আলু বাজি ও ৬৫ কার্টুন চকলেট বোম। যার ওজন প্রায় ৫ টন।

পুলিশ সূত্রে খবর, তিন জনকে এই শব্দবাজি পাচার করার অভিযোগে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ইব্রাহিম খলিল, দিলদার হোসেন ও নুরান মোল্লা। ধৃতদের মধ্যে নুরান মোল্লার বাড়ি চম্পাহাটিতে এবং অপর ধৃতদের বাড়ি হল অসমের বারো পোতা জেলাতে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান অন্য রাজ্য থেকে ওই লরিটি করে এই বিপুল পরিমাণ শব্দ বাজি (Banned Fire Crackers)শহরে নিয়ে আসা হচ্ছিল।

পুলিশ ওই লরিটি আটক করেছে। লরিটির নম্বর এ এস-১৫ এ সি ৫৭৩৭। লরিটি নম্বর অসম(Assam) রাজ্যের রেজিস্ট্রি করা। গোটা শহরের পাশাপাশি শহরতলী এবং শহরের বিভিন্ন এন্ট্রি পয়েন্ট এলাকাতে সজাগ রয়েছে পুলিশ। লাগাতার চলছে তল্লাশি অভিযান। উদ্দেশ্য একটাই আসন্ন কালীপুজো ও দেওয়ালিতে শব্দবাজি পড়ানো ও বিক্রি রুখে দেওয়া। শহীদ মিনার ময়দান ও টালা পার্কে শুরু হচ্ছে গ্রীন ফায়ার ওয়ার্কসের বাজির মেলা।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের