মিনাখাঁর বিডিও অফিসে শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ গৃহবধূ, ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: এসআইআরের প্রতীকী ফর্ম প্রকাশ্যে ছিঁড়ে বসিরহাট মহাকুমার শাসকের দফতরে বিক্ষোভ প্রতিবাদ জামায়েতে সামিল জমিয়ত-এ- উলামায়ে হিন্দের বিক্ষোভ ও গণ ডেপুটেশন জমা দেওয়া হল।অন্যদিকে ,বিডিও(BDO) অফিসে শুনানির লাইনে বছর পঞ্চাশের গৃহবধূ ।অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।উত্তর ২৪ পরগনার বসিরহাট এসডিও (SDO) অফিসের সামনে এক বিশাল প্রতিবাদী জমায়েত ও গণ ডেপুটেশন কর্মসূচি পালিত হল। জমিয়ত-এ-উলামায়ে হিন্দ সহ বিভিন্ন সংগঠনের আহ্বানে কয়েকশ মানুষ এই বিক্ষোভে শামিল হন। মিনাখাঁর বিডিও অফিসে সালেয়া বিবি দীর্ঘক্ষণ শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন ।তারপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ।

বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন কমিশন ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসঙ্গতির অজুহাতে বৈধ নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। এছাড়াও, ‘SIR’ বা তদন্তের নামে সাধারণ মানুষকে হয়রানি বন্ধের দাবি তোলা হয়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন যে, কোনোভাবেই বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিতে দেওয়া হবে না।

অন্যদিকে, মিনাখাঁ বিডিও(Minakha BDO) অফিসে হেয়ারিং – এ এসে অসুস্থ হয়ে পড়েন বছর ৪৯ এর সালেয়া বিবি। মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন সে।এদিকে,বারাসত ব্লক 2 খামারপাড়ায় বিডিও অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার সময় সিপিআইএম নেতা আহমেদ আলী খান কে বেধড়ক মারধর করে তৃণমূল কংগ্রেস। গুরুতর আহত অবস্থায় তাকে বারাসত হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এসআইআর-এর হয়রানির অভিযোগ তুলে এবার রাস্তা অবরোধ বারাসত গেঞ্জি মিলে। এদিন বারাসাত কাজীপাড়া এলাকার শতাধিক মানুষ রাস্তা অবরোধ করে করেন। তাদের অভিযোগ গ্রামের চল্লিশ শতাংশ মানুষকে এসআইআরে শুনানিতে ডাকা হয়েছে। তারই প্রতিবাদে বারাসাত যশোর রোডের গেঞ্জি মিল এলাকায় রাস্তা অবরোধ করে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানায় তারা। দীর্ঘক্ষণ ধরে অবরোধ থাকার কারণে রাস্তায় ব্যাপক যানজটে সৃষ্টি হয়। অবশেষে বারাসত থানার বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধকারীদের সাথে কথা বলে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।এসআইআরে হয়রানির অভিযোগে রাস্তা অবরোধ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা। বাদুড়িয়া থানার যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর এর ঘটনা।এসআইআরে হয়রানির অভিযোগ তুলে গ্রামবাসীরা বাদুড়িয়া-বেড়াচাঁপা রোডে বাসুদেবপুরে রাস্তা অবরোধ করেন। তারপর এই অবরোধ তুলতে যায় বাদুড়িয়া থানার পুলিশ তারপরই বিক্ষভকারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর । অবশেষে পুলিশের সঙ্গে আলোচনায় বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা।

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করবে, বানিয়ে ফেলুন খারকোল পাতা বাটা

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের