ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার এবার বারাসতের বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শুক্রবার বারাসত নবপল্লী এলাকা থেকে গ্রেফতার হয় জ্যোতির্ময় দে। সূত্রের খবর, ওই অনুপ্রবেশকারীকে পুলিশি হেফাজতের পর জিজ্ঞাসাবাদে উঠে আসে ইন্দ্রজিৎ দে নামক এক ব্যক্তির নাম। যিনি জ্যোতির্ময়কে ভারতে আসার পর পরিচয়পত্র সহ পাসপোর্ট তৈরি করে দিয়েছিলেন। আর তার হদিস পেতেই বারাসত তরুণ সংঘ ক্লাব এলাকা থেকে বারাসাত থানার(Barasat P.S.) পুলিশ গ্রেফতার করে জ্যোতির্ময় দেকে।

সূত্রের খবর, এই জ্যোতির্ময় দের সঙ্গে সমীর দাসের ঘনিষ্ঠতা ছিল এবং যার জেরে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভারতীয় ভোটার কার্ড, আধারও প্যান কার্ডের মতন যাবতীয় পরিচয় পত্র বেআইনিভাবে তৈরি করে দিতেন এই ধৃত ইন্দ্রজিৎ দে। রবিবার বারাসত আদালতে বিচারপতি ইন্দ্রজিৎদের এজলাসে তাকে পেশ করা হলে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

প্রসঙ্গত, এই ইন্দ্রজিৎ দে(Indrajit Dey) বিগত পৌরসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে বারাসত পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন। পাসপোর্ট কাণ্ডে বিজেপি নেতা গ্রেপ্তার হওয়ায় অস্বস্তিতে পড়েছে বঙ্গের গেরুয়া শিবির।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যেই একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বারাসাত ও দত্তপুকুর এলাকা থেকে একের পর এক ব্যক্তি গ্রেফতার হয়েছে এই ঘটনায়। পুলিশ কর্মচারীর বাবা থেকে এই চক্রে যুক্ত থাকা কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কর্মীও গ্রেফতার হয়েছে। অবশেষে জালে পড়ল বিজেপি নেতা।

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী