বারাসতে রবিবার থেকে পাঁচ দিন যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের কালীপুজোর গাইড ম্যাপ উদ্বোধন করলেন বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও(SDPO) সহ অন্যান্য আধিকারিকরা। এবারে বারাসাত পুলিশ জেলার বারাসাত ও মধ্যমগ্রামের কালী পুজো পশ্চিমবঙ্গের মানচিত্রে বড় রেখাপাত করেছে। ২৫ টি বড় পুজো হচ্ছে ।এখানে প্রায় ১০/১৫ লক্ষ দর্শনার্থীদের আগমন ঘটে প্রতিবছর।

পুলিশ, দমকল, চিকিৎসক সব মিলিয়ে একটি টিম ওয়ার্ক কাজ করবে। ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মন্ডপ ও প্রতিমা দর্শন করতে পারবেন সাধারণ মানুষ।তাদের নিরাপত্তার জন্য জেলা ও বাইরে থেকে প্রচুর পুলিশ কর্মী নিয়োজিত থাকছে।সব মিলিয়ে এর জন্য ২২৫০ জন কর্মী থাকছে। ১২ টি পুলিশ সহায়তা কেন্দ্র, স্থায়ী সিসি টিভি ছাড়াও আরও ৩৫০ টি সিসিটিভি ক্যামেরা(CCTV Camera) লাগানো হয়েছে। সাদা পোষাকের পুলিশ ও মহিলা বাইক বাহিনী থাকবে । এর জন্য ৮০ টি মোটর বাইক পেট্রোলিং টিম থাকছে সর্বত্র।

চুরি ছিনতাই রুখতে স্পেশাল ফোর্স(Special Force) থাকছে। পুলিশ সহায়তা বুথ থেকে শিশুদের নিরাপত্তার জন্য স্পেশাল আইডেন্টি কার্ড এর ব্যবস্থা থাকছে। শব্দবাজী(Banned Firecrackers) সম্পূর্ণ নিষিদ্ধ। পুলিশী অভিযান চালানো হচ্ছে। ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিকাল ৪ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত পণ্যবাহী গাড়ী চলাচল সম্পূর্ণ বন্ধ থাকছে। এছাড়াও মাঝারি ও রুট বাস চলাচল এর ক্ষেত্রেও বাস স্ট্যান্ড সিফটিং করা হয়েছে। বারাসাতের ডাকবাংলা মোড় থেকে স্বাভাবিক যান চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ করবে পুলিশ।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের