বারাসতে দেওয়াল লিখন ঘিরে বিজেপি–তৃণমূল তুমুল বচসা, এলাকায় উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতে দেওয়াল লিখনকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিজেপির অভিযোগ, বারাসত পুরসভার(Barasat Municipality) ১৩ নম্বর ওয়ার্ডের বনমালিপুর রামকৃষ্ণ পল্লী(Ramkrisnapally) এলাকায় দীর্ঘদিন ধরে থাকা বিজেপির দেওয়াল দখল করেছে তৃণমূল।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ পল্লী এলাকায় তিনটি দেওয়ালে বিজেপির প্রতীক আঁকা ছিল এবং সেই দেওয়ালগুলো দীর্ঘদিন ধরেই বিজেপির প্রচারের জন্য ব্যবহৃত হচ্ছিল। অভিযোগ, শুক্রবার সকালে তৃণমূলের পক্ষ থেকে সেই দেওয়ালগুলির লেখা মুছে দিয়ে তাদের দলের প্রতীক আঁকা হয়।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে বিজেপি কর্মী-সমর্থকরা প্রতিবাদ জানান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। তুমুল বচসা শুরু হয় উভয় পক্ষের মধ্যে। বিজেপির অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই তাদের দলের দেওয়াল দখল করা হয়েছে। যদিও এ বিষয়ে সমস্ত অভিযোগ দিয়ে অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, প্রচারে আসতেই মূলত এই ঘটনা সাজিয়েছে বিজেপি। ওই ওয়ার্ডের স্থানীয় তৃণমূল নেতা দাবি করেছেন বিজেপির দেওয়াল লেখার লোক নেই।

কোন কোন দেওয়াল তাদের লাগবে তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে স্থানীয় তৃণমূল নেতারা। নিজেরা দেওয়াল দেখানোর লোক খুঁজে পাচ্ছে না ।তাই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অভিযোগ করে প্রচারে এসে ফায়দা নিতে চাইছে। বিজেপি অবশ্য দাবি করেছে নিজেদের দোষ ঢাকতে মিথ্যা আশ্রয় নিচ্ছে রাজ্যের শাসক দল। তবে বচসা এবং উত্তেজনার সৃষ্টি হলেও সংঘর্ষের ঘটনা ঘটেনি। কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেন নি।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?