বাচ্চা চুরির গুজবে উত্তপ্ত বারাসতের কামাখ্যা মন্দির এলাকা, গণপ্রহার, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার বারাসত কাজীপাড়ায় নিখোঁজ বাচ্চার দেহ উদ্ধারের পর থেকে বারাসতের বিভিন্ন এলাকায় গুজব ছড়াতে শুরু করে বাচ্চা চুরি করছে কিছু মানুষ। এই ঘটনার পর থেকে বিভিন্ন দিকে কেউ সোশ্যাল মিডিয়াতে, কেউ মুখে মুখে প্রচার করছেন। বুধবার বারাসত থানার কামাখ্যা মন্দির এলাকায় সত্য নারায়ণ পল্লীতে অটোতে এক মহিলা উঠতে গেলে তাকে বাচ্চা চোর সন্দেহে মারধর করতে শুরু করে স্থানীয় মানুষজন । তার সঙ্গে থাকা আরও এক ব্যক্তিকে মারধোর করতে শুরু করে। দুজনকে মারধর করার খবর পেয়ে বারাসত থানার(Barasat P.S.) পুলিশ ঘটনাস্থলে আসে। ওই দুজনকে তাদের হাতে তুলে দিতে হবে বলে দাবী জানিয়ে উত্তেজিত স্থানীয় মানুষ পুলিশের গাড়ি ভাঙচুর করে।

এরপর উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের তরফ থেকে মাইকিং করে জানানো হয় যে কেউ যেন বাচ্চা চুরির গুজব না ছাড়ায়। যে যে বাচ্চা বাড়িতে আসেনি বলে গুজব ছড়িয়েছিল প্রত্যেকটি বাচ্চা বাড়িতে চলে আসে কয়েক মিনিটের মধ্যেই। ফলত গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এই হুশিয়ারি পুলিশের তরফ থেকে আগেই দেওয়া ছিল। বুধবার বারাসতের কামাখ্যা মন্দির এলাকায় সেন্ট্রাল মডেল স্কুলের কয়েকটি বাচ্চা চুরির গুজব ছড়ায়।আর তাকে কেন্দ্র করেই রণক্ষেত্রের চেহারা নেয় বারাসত কামাখ্যা মন্দির চত্বর।

গুজব ছড়ানো এবং মোবাইলে ওই ঘটনার ছবি তোলার পরিপেক্ষিতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এদিকে,বারাসতে বাচ্চা চুরির গুজবে গণ ধোলাই কাণ্ডে এখন পর্যন্ত দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। আর যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান বারাসত পৌরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাসগুপ্ত(Vice Chairman Tapas Dasgupta)। বাচ্চা চুরির গুজব ছড়ানো আর অপপ্রচার করছে বিরোধী পার্টির লোকেরা। তাদের আইডেন্টিফাই করে দোষীদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন