ছেলের মোটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে প্রাণ গেল মায়ের, মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমানে

Share:

নিজস্ব প্রতিনিধি, নলা: বর্ধমানে মর্মান্তিক দুর্ঘটনা। ছেলের মোটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে প্রাণ গেল মায়ের ।দেহ ময়নাতদন্ত হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।এক হৃদয়বিদারক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সোনালি সাহা(Sonali Saha) বয়স ৫৩ বছরের এক মহিলা।দেহ ময়নাতদন্ত হল সোমবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।তার বাড়ি বর্ধমান সদর থানার(Bardhaman Sadar P.S.) অন্তর্গত শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ছেলে’র বাইকে চেপে বর্ধমান শহর থেকে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে ১৯ নম্বর জাতীয় সড়কের(19 National High Way) নলা এলাকায় ঘটে যায় মর্মান্তিক ঘটনা।চোখের পলকেই বিপদ— চলন্ত বাইকের পিছনে বসা অবস্থায় হঠাৎই সোনালি দেবীর ওড়না বাইকের চাকায় জড়িয়ে পড়ে।

মুহূর্তের মধ্যেই তিনি ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন রাস্তার পাশে। স্থানীয়রা ও ছেলেটি তড়িঘড়ি করে তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু করার কিছুক্ষন পরেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । ছেলের সামনে এমন মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার।পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ হিসেবে ওড়না বাইকের চাকায় জড়িয়ে যাওয়াকেই প্রাথমিকভাবে ধরা হচ্ছে ।

এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল চলন্ত মোটরসাইকেলে ওড়না, শাড়ির আঁচল বা লম্বা পোশাক পরিহারে সতর্ক থাকার প্রয়োজনীয়তা। এক মুহূর্তের অসাবধানতা যে কেড়ে নিতে পারে একটি জীবন, সেই বেদনাদায়ক বাস্তবের সাক্ষী রইল বর্ধমানের নলা এলাকা। সাধারণ মানুষের একটাই প্রশ্ন এই মর্মান্তিক দুর্ঘটনার পরেও কি চেতনা ফিরবে না মোটরসাইকেলের চালক ও আরোহীদের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির