দামোদরের জলে ভেসে উঠল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দামোদরের জলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়াল রায়না থানার(Raina P.S.) জামনা এলাকায়। যদিও দামোদর নদের যে অংশে দেহটি পড়ে থাকতে দেখা গেছে সেই জায়গাটি বর্ধমান থানার অন্তর্গত বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এদিন সকালে নদীতে মাছ ধরার সময় স্থানীয় মানুষ দেখতে পায় জলের মধ্যে উবুর হয়ে একটি ফুলেফেঁপে যাওয়া দেহ পরে রয়েছে। মৃতদেহের পরনে একটি গেঞ্জি ও বারমুডা পায়ে চটি ছিল। বেশ কয়েকদিন জলে থাকার জন্য দেহটি ফুলে গেছে বলে অনুমান। অন্যদিকে স্থানীয়দের অনেকের অনুমান, ওই ব্যক্তি কে খুন করে ফেলে দেওয়া হতে পারে।

স্থানীয় বাসিন্দারাই প্রথমে রায়না থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যে জায়গায় দেহটি পড়ে থাকতে দেখে সেটি বর্ধমান থানার অন্তর্গত বলে জানায়। এরপর বর্ধমান থানার(Bardhaman P.S.) পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হচ্ছে। পাশাপাশি দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ জানতে পারা যাবে।

স্থানীয় বাসিন্দা বাপ্পাদিত্য দাস বলেন, ‘ এর আগেও এই জায়গায় এক মহিলার গলা কেটে ফেলে রেখে দিয়েছিল কেউ বা কারা। আজ ফের একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। এই ব্যক্তির ঘাড়ের কাছে আঘাতের চিন্হ ছিল। তাই অনুমান এই ব্যক্তিকেও খুন করে ফেলে দেওয়া হয়েছে। বারবার এই একই জায়গায় এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই জামনা এলাকার মানুষ আতঙ্কিত বোধ করছেন। পুলিশ প্রশাসনের উচিত এই এলাকায় দামদরে আরো নজরদারি বাড়ানো।

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন