খুনের চেষ্টার অভিযোগে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের ৩ বছরের কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি গুপ্তকে তিন বছরের কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানার নির্দেশ দিল আদালত। আট বছরের পুরনো এক মামলায় এই রায়দান হয়েছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, গন্ডগোল পাকানো সংক্রান্ত অভিযোগ ছিল।

ওই একই মামলায় শুক্রবার বর্ধমান-১ ব্লকের তৃণমূল যুব সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য-সহ শাসকদলের ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। মানস, শেখ জামাল, কার্তিক বাগদের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। গত সোমবারই তৃণমূলের এই ১৩ নেতাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র।

২০১৭ সালে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও বর্ধমান-১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি গুপ্ত, ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য, তৃণমূলের পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ এবং রায়ান-১ অঞ্চলের সভাপতি শেখ জামাল-সহ ১৩ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। অবশেষে গত ২৪ মার্চ তাঁদের দোষী সাব্যস্ত করে আদালত।

তারপর হয় সমস্যা। আদালত থেকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন কাকলি, মানস, কার্তিক এবং জামাল। সকলকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যালের জরুরি বিভাগে। বুকে ব্যথা হওয়ায় ইসিজি করানো হয় তাঁর। রিপোর্টেও কিছু সমস্যা ধরা পড়ে। তখন তাঁকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজের ‘উইংস’ অনাময় সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

সব মিলিয়ে মঙ্গলবার আদালতে অভিযুক্তরা সকলে হাজির হতে পারেননি। ফলে রায় ঘোষণা পিছিয়ে গিয়েছিল। বুধবার দুপুরের পর আদালতে নিয়ে যাওয়া হয় ১২ অভিযুক্তকে। কাকলি যেতে পারেননি, তিনি হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্স করে বয়ান দেন।

শুক্রবার সকলকে আদালতে হাজির করানোর জন্য নির্দেশ দেওয়া হয় আদালত থেকে। শুক্রবার নানা কারণে রায়দান বিলম্বিত হলেও বিকেলে চূড়ান্ত রায় ঘোষণা করেন বিচারক।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ