পুরপ্রধান উত্তম দাসের নামে ডুপ্লিকেট সিম সন্ত্রাসবাদী আফজাল খান ও করিম মুসার হাতে, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি ,ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর পুরসভার পৌর প্রধান উত্তম দাসের পরিচয় পত্র ব্যবহার করে ফোনের ডুপ্লিকেট সিম(Duplicate Sim) তুলে আন্তর্জাতিক অপরাধীরা ব্যবহার করছেন। লালবাজার(Lalbazar) থেকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের(Mumbai Crime Branch) সাথে মোবাইলে কনফারেন্স। মুম্বাই পুলিশ অবিলম্বে ব্যারাকপুরের পুরসভার পুরো প্রধান উত্তম দাসকে যাবতীয় তার তথ্য নিয়ে সেখানে আসার নির্দেশ দিলেন। এই ঘটনায় ব্যারাকপুর কমিশনারেটের টিটাগড় থানায়(Titagar P.S.) অভিযোগ দায়ের পুরপ্রধান উত্তম দাসের(Chairman Uttam Das)।

ব্যারাকপুর পৌরসভার পুরপ্রধান উত্তম দাসকে লালা বাজার সাইবার ক্রাইম শাখা থেকে বৃহস্পতিবার সকালে সরাসরি ফোন করে। জানানো হয় তার আধার কার্ড সহ যাবতীয় ডকুমেন্টস দিয়ে আন্তর্জাতিক অপরাধীরা ডুপ্লিকেট সিম ব্যবহার করে অপরাধ সংগঠিত করছে। লালবাজার থেকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এর সাথে সরাসরি কনফারেন্সে কথা বলান হয় উত্তম দাসকে।অভিযোগ উত্তম দাসের পরিচয় পত্র দিয়ে সীম তুলে ব্যবহার এর অভিযোগ সন্ত্রাসবাদী আফজাল খান এবং করিম মুসা নামে আন্তর্জাতিক এই দুই অপরাধীর। আদোও এই ফোনের কতোটা সত্যতা আছে তার জন্য টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন পুরপ্রধান উত্তম দাস।

তিনি এও অভিযোগ করেছেন তাঁকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে জোর করে ভিডিও কল করে যোগ দেওয়ার জন্য বলা হচ্ছিল। কিন্তু তিনি ব্যস্ত আছেন সময় দিতে পারবেন না বলে এড়িয়ে গিয়েছেন। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনারকেও জানিয়েছেন তিনি গোটা ঘটনাটি।তদন্ত শুরু করেছে ব্যারাকপুর কমিশনারেটরে সাইবার ক্রাইম শাখা। ডিজিটাল অ্যারেস্টের(Digital Arrest) নামে প্রতারকরা ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান কে টার্গেট করেছে কিনা তার খতিয়ে দেখছে সাইবার ক্রাইম শাখা। এর পাশাপাশি লালবাজার থেকে যে অফিসার ফোন করেছেন তার ফোন নাম্বারও যাচাই করা হচ্ছে। এর আগে পানিহাটি পুরসভার একাধিক কাউন্সিলর এর ফোন ব্যবহার করে অথবা চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে প্রতারণার ঘটনা সামনে এসেছে।

এবার টার্গেট ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস। দীর্ঘদিন ধরে রাজনীতিতে পক্ত উত্তমবাবুর যুক্তি হল তিনি বাম আমলে একাধিক মামলায় জড়িত হয়েছেন তৃণমূলের আমলেও তিনি খুনের মামলায় জড়িত হয়েছেন কিন্তু বর্তমানে আন্তর্জাতিক অপরাধীদের অপরাধচক্রতে তাঁর সিম ব্যবহার করা হচ্ছে বলে যে ধরনের মামলায় তিনি যুক্ত বলে বলা হচ্ছে তাতে তিনি রীতিমতো চিন্তিত। এই ঘটনার পেছনে মূল কারণ কি আছে তিনি নিজেও জানতে চান। তিনি একজন জনপ্রতিনিধি ।তার আধার কার্ডসহ বিভিন্ন ডকুমেন্টস বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ব্যবহৃত হয়। সেই সুযোগকে ভর করে কেউ চক্রান্ত করছে কিনা তা খুঁজে বের করুক পুলিশ। ব্যারাকপুর পুরসভার পুর প্রধান নিজে টিটাগড় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এসেছেন।

রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা