ব্যারাকপুরে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ, ১৪দিনের জেল হেফাজত

Share:

নিজস্ব প্রতিনিধি,টিটাগড় ও বনগাঁ :অবশেষে ব্যারাকপুরে সাঁতার কাটতে নেমে শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সাঁতার প্রশিক্ষককে গ্রেপ্তার করল টিটাগড় থানার(Titagar P.S.) পুলিশ। ধৃত সাঁতার প্রশিক্ষকের নাম কৌশিক কিঙ্কর ঘোষ।তাকে ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রসঙ্গত, মঙ্গলবার ব্যারাকপুর নোনা চন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছিল প্রতীক বিশ্বাসের। সেই ঘটনায় সাঁতার প্রশিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে তাকে প্রতীকের মৃত্যুর জন্য দায়ী করে টিটাগড় থানায় লিখিত অভিযোগ করেন মৃত সাঁতারু পরিবার। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ শ্যামনগরের বাসিন্দা অভিযুক্ত প্রশিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে(Barrackpore Court) পেশ করা হয়।১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যারাকপুর আদালত। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এই মৃত্যুর ঘটনার পর অভিভাবকরা টিটাগড়ে রাস্তা অবরোধ করে। সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকরা। ওই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি তদন্তের স্বার্থে বন্ধ রাখে পুলিশ। শুক্রবার মৃত কিশোরের বাড়িতে যান অর্জুন সিং(Arjun Singh)। ময়নাতদন্তের রিপোর্ট আসার আগেই পুলিশ সাঁতার প্রশিক্ষককে গ্রেফতার করে। অন্যদিকে,স্কুল মাঠে বোমাতঙ্ক,ঘটনাস্থলে পুলিশ।

শনিবার সাতসকালে স্কুল মাঠে সুতলি পাকানো বোম জাতীয় বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়াল এলাকায়। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার (Banga P.S.)রামচন্দ্রপুর ঘাটবাওর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে। স্থানীয়দের বক্তব্য সকালে স্কুল মাঠে বোমা জাতীয় বস্তু দেখায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ এসে বোমা নিষ্ক্রিয় করে উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা এই বোমা রেখে গিয়েছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির