বারুইপুরের হাড়ালে সেলাই ব্যবসার আড়ালে মাদক কারবার, উদ্ধার ১০ কেজি গাঁজা

Share:

নিজস্ব প্রতিনিধি,বারুইপুর ও কাঁকিনাড়া: চম্পাহাটির হাড়াল বাজি কারখানা ও বাজি বিক্রির জন্য বিখ্যাত। কিন্তু সেই হাড়ালেই সেলাই ব্যবসার আড়ালে রমরমিয়ে চলছিল মাদক কারবার দীর্ঘদিন ধরে। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার(Baruipur P.S.) আই সি সৌমজিৎ রায়ের নেতৃত্বে একটি বিশেষ টিম তল্লাশি চালায় চামপাহাটির হাড়ালে। সেখান থেকেই হাতে নাতে গ্রেপ্তার করা হয় এক মাদক কারবারিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম বিশ্বজিৎ রায়(Biswajit Roy)। তার বাড়ির একটি ছোট ঘর থেকে উদ্ধার হয়েছে ১০টি প্যাকেটে গাঁজা ।

যার ওজন ১৪ কেজি ৪০০ গ্রাম । অভিযুক্ত এর আগেও গ্রেপ্তার হয়েছিল। গাঁজা(Ganja) সরবরাহের কাজ করে ধৃত ব্যক্তি। এর সঙ্গে আর কারা জড়িত তা পুলিস তদন্ত করে খতিয়ে দেখছে। প্রসঙ্গত, এর আগে চম্পাহাটি রেলগেট থেকে মারুতি গাড়ি থেকে পুলিশ গাঁজা উদ্ধার করেছিল। সেই অভিযুক্তও হাড়ালের বাসিন্দা ছিল। এই বিপুল পরিমাণ গাঁজা সে কোথায় পাচার করত তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে গাঁজা বিক্রির বেশ কিছু নগদ টাকা ও পাওয়া গিয়েছে।

এদিকে,বন্ধুদের সাথে গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল করন সাউ (১৮) নামে এক দ্বাদশ শ্রেণির কলেজ ছাত্র। তবে সে সাঁতার জানতো না বলে দাবি বন্ধুদের। সোমবার সকাল ১০টা নাগাদ বন্ধুদের সঙ্গে কাঁকিনাড়া জুটমিল(Kakinara Jute Mill) গঙ্গাঘাটে স্নান করতে আসে। সকলে যখন স্নান করছিল সে অন্য একটি জায়গায় গিয়ে গঙ্গার জলে ঝাঁপ মারতে গিয়ে জলে তলিয়ে যায়। এরপর অন্য বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও সে জলের স্রোতে ভেসে যায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে তার খোঁজ চালানোর কাজ শুরু করেছে। জানা গেছে তলিয়ে যাওয়া কলেজ ছাত্রের বাড়ি কাঁকিনাড়া ছোট শ্রীরামপুর এলা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়