প্রথম শ্রেণীর ছাত্রীকে খাবারের লোভ দেখিয়ে যৌন নির্যাতন

Share:

নিজস্ব প্রতিনিধি ,বারুইপুর: প্রথম শ্রেণীর ছাত্রীকে খাওয়ার লোভ দেখিয়ে যৌন নির্যাতন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা(Baruipur P.S.) এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে রবিবার বারুইপুর মহাকুমা আদালতে(Baruipur Court) পেশ করা হবে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলার রুজু করেছে পুলিশ।নির্যাতিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাত্রীটি স্কুল থেকে ফিরছিল। রাস্তায় বৃদ্ধর দোকান। শিশুটিকে বাতাসা খাওয়ার লোভ দেখানো হয়।

খাওয়ানোর নাম করে তাঁকে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয় দোকানের ভিতরে নিয়ে গিয়ে। শিশুটির মা খোঁজ শুরু করে। সন্তানের খোঁজে স্কুলের দিকে যেতে শুরু করেন। সেই সময় দোকানের পাশে মেয়ের জুতা পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। দোকানের ভেতরে ঢুকে দেখেন তার মেয়েকে শারীরিক নির্যাতন করা হচ্ছে। সাথে সাথেই চিৎকার করেন তিনি। চিৎকার শুনে দৌড়ে আসে প্রতিবেশীরা। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।

নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। আদালতে গোপন জবানবন্দীর আবেদন জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে বারুইপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। নির্যাতিতার মা এই ঘটনায় কঠোর শাস্তি দাবি করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সকলেই ওই বৃদ্ধর কঠোর শাস্তি হোক এই দাবি জানিয়েছে। পুলিশ ওই বৃদ্ধর বিরুদ্ধে অতি দ্রুত চার্জশিট আদালতে পেশ করবে বলে জানিয়েছে।ধৃত বৃদ্ধকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর