হোগল নদীতে ডুবে যাওয়া পর্যটক বোট সহ নিখোঁজ দুই ব্যক্তির দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, বাসন্তী:দীর্ঘ সাত দিন পর রবিবার দুপুরে সু্ন্দরবনের হোগল নদীর অতল গহ্বর থেকে উদ্ধার হল ডুবে যাওয়া অভিশপ্ত পর্যটক বোট ‘এমবি মা সারদা’(M .B .Sarada) ও নিখোঁজ দুই ব্যক্তির দেহ। একজনের মৃতদেহ রবিবার সকালে উদ্ধার হয়। অপরটি উদ্ধার হয় রবিবার বিকেলে।দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়ে মৃতদের পরিবার।প্রশাসনের তরফে মৃতদেহ দুটি সনাক্তকরণ এবং ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এর আগে যেদিন ভুটভুটিটি উল্টে গিয়েছিল সেদিন তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল স্থানীয় বাসিন্দারা। কিন্তু নদীতে জলস্ফীতি থাকায় আর কালবৈশাখী ঝড়ের দরুন বাকি দুজনকে খুঁজে পাওয়া যায় নি। তারপর থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছিল। অবশেষে রবিবার একে একে দুজনের মৃতদেহ উদ্ধার হল।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল পর্যটকদের নিয়ে সুন্দরবন ভ্রমণে যাওয়ার কথা ছিল ‘এমবি মা সারদা’ নামক পর্যটক বোটটির। সেই মতো ২৮ এপ্রিল বাসন্তীর সোনাখালিতে পৌঁছে গিয়েছিল পর্যটক বোট।পর্যটক বোটে ছিলেন বোটের পাঁচজন কর্মী বিশু মন্ডল,দেবদাস মন্ডল,রেজাউল সেখ,জয়ন্ত সরদার ও বৃন্দাবন সরদার।বাসন্তীর হোগল নদীর পুরন্দর এলাকায় নোঙর করে ছিলেন। আচমকা রাত প্রায় নটা নাগাদ কালবৈশাখী ঝড় শুরু হয়। সেই ঝড়ের দাপটে নদীতে উল্টে তলিয়ে যায় পর্যটক বোটটি।সেই মুহূর্তে কোন রকমে প্রাণে বাঁচেন তিনজন। জয়ন্ত ও বৃন্দাবন বের হতে পারেনি। ডুবন্ত বোটের মধ্যে সলিল সমাধি হয় তাঁদের। ২৯ এপ্রিল থেকে দফায় দফায় উদ্ধার কাজ শুরু করেন প্রশাসন। ঘটনাস্থলে হাজীর হন বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল(MLA Shyamal Mandal),ক্যানিং মহকুমা শাসক মিঠুন বিশ্বাস,ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক রাম কুমার মন্ডল,বাসন্তীর বিডিও(BDO) সঞ্জীব সরকার সহ প্রশাসনের একাধিক আধিকারীক।

উদ্ধার কার্য্যে বার বার ব্যাঘাত ঘটতে থাকে। এদিকে দিনের পর দিন সময় অতিবাহিত হওয়ায় চরম উৎকন্ঠায় কাটছিল।বিপর্যয় মোকাবিলা টীম এবং এনডিআরএফ টীম নামানো হয়।সমস্ত রকম চেষ্টাও বিফলে যায়।রবিবার সকাল থেকে যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে আবারও উদ্ধার কাজ শুরু করে প্রশাসন। হদিশ মেলে ডুবে যাওয়া বোটের। উদ্ধার করা হয়। বোটের মধ্যে থেকে নিখোঁজ একজনের দেহ উদ্ধার হয়। দেহটি কার সেটা সনাক্ত করার জন্য বাসন্তী ব্লক হাসপাতালে(Basanti Hospital) পাঠানো হয়। বিকেলে আরেকটি দেহ পাওয়া যায়।দেহ উদ্ধারের ঘটনায় প্রশাসনের স্বস্তিঃ হলেও অপর দিকে নিখোঁজ দেহ উদ্ধারের পর জয়ন্ত ও বৃন্দাবনের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক রাম কুমার মন্ডল জানিয়েছেন, হোগল নদী থেকে ‘ডুবন্ত পর্যটক বোট টি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।”

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান