বাসন্তী হাইওয়েতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মৃত ১,আহত ১০

Share:

নিজস্ব প্রতিনিধি,বাসন্তী: এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। পাশাপাশি ঘটনায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১০ জন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত বাসন্তী কুলতলির গৌরদাস পাড়া সংলগ্ন বাসন্তী হাইওয়েতে(Basanti High Way)। মৃতের নাম বাবুরালি সেখ(৬২)। মৃতের বাড়ি বাসন্তী থানার ২ নম্বর রাণীগড় এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রের খবর রবিবার দুপুরে আলিপুর থেকে এসডি ২৪ রুটের একটি যাত্রীবাহী বাস বাসন্তীর দিকে যাচ্ছিল। সেই সময় বাসন্তী থানার অন্তর্গত কুলতলির(Kultali) গৌরদাস পাড়া সংলগ্ন চোরাডাকাতিয়া এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাসযাত্রীর।

পাশাপাশি ঘটনায় গুরুতর জখম হয় ১০ জনের অধিক বাসযাত্রী।স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্থ বাস যাত্রীদের উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে এমন ভয়ঙ্কর দুর্ঘটনার খবর জানতে পেরে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মন্ডল সহ বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী।পুলিশ আধিকারিকরা সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন।পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় বাসন্তী থানার(Basanti P.S.) পুলিশ।

অন্যদিকে, দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে। বৃষ্টির মধ্যে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়,তারজন্য পুলিশ প্রশাসন দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।ঠিক কি কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে গাড়ি দুটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।ট্রাক চালক পলাতক হলেও দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে(Caning Hospital) চিকিৎসাধীন রয়েছেন বাস চালক জাকির হোসেন সেখ।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী