ক্যানিংয়ে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলি সোনার দোকানের মালিককে, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি ,ক্যানিং: সোনা ব্যবসায়ীকে দুষ্কৃতীদের গুলি । রবিবার বাসন্তীতে সোনার ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। দোকান বন্ধ করে মোটরসাইকেলে ফেরার পথে হামলা। ফাঁকা রাস্তায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। পিঠে গুলি লাগে ওই ব্যবসায়ীর । তাঁকে প্রথমে ক্যানিং হাসপাতালে(Canning Hospital) এবং পরে সেখান থেকে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুরনো শত্রুতার জেরে এই গুলি চালানো হয়েছে কিনা তা জানতে পুলিশ তদন্ত করছে। নাকি লুটপাট এর উদ্দেশ্যে দুষ্কৃতীরা এইগুলি ছোড়ে তা জানার চেষ্টা করছে পুলিশ।

ইতিমধ্যে বাসন্তী থানার পুলিশ এসে ক্যানিং মহকুমা হাসপাতালে সোনা ব্যবসায়িক পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যানিং এলাকায়। কারা গুলি চালালো এবং কোন স্পটে এইগুলি চলেছে তা জানতে পুলিশ তদন্ত করছে। ওই ব্যবসায়ীর কাছ থেকে জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ। আশেপাশে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীরা মোটরসাইকেল এসেছিল নাকি পায়ে হেঁটে এই কাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। পারিবারিক কোনো শত্রুতা আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

ওই ব্যবসায়ী পিঠে গুলি লাগলেও তার অবস্থা অনেকটা স্থিতিশীল। চিকিৎসকরা অপারেশন করে ওই গুলি তার দেহ থেকে বের করার উদ্যোগ নিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পিছন থেকেই গুলি ছোড়া হয়। একটি গুলি ছোরা হয় নাকি একাধিক গুলি দুষ্কৃতীরা ছুঁড়েছে তা জানতে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। কি ধরনের আগ্নেয়াস্ত্র থেকে এই গুলি ছোড়া হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির