রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাস্তা নিয়ে বচসা, আর সেই বচসাই মুহূর্তে পরিণত হল রক্তক্ষয়ী সংঘর্ষে। প্রকাশ্য রাস্তায় লাঠি, বাঁশ ও রড নিয়ে একে অপরের উপর হামলার অভিযোগ উঠেছে। দু’পক্ষের সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর বড়িয়া বাজার এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়িয়া বাজার এলাকায় রাস্তা এবং জমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের বেশ কিছু মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। রবিবার (২৭ সেপ্টেম্বর) সেই পুরনো বিবাদই নতুন করে মাথাচাড়া দেয়। প্রথমে শুরু হয় বচসা। এরপর পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে হাতাহাতিতে গড়ায়।  অভিযোগ, এরপরই দু’পক্ষের লোকজন লাঠি, বাঁশ ও রড নিয়ে একে অপরের উপর চড়াও হন। প্রকাশ্য রাস্তায় শুরু হয় ব্যাপক মারধর। আচমকা এই সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের জেরে দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মাদক পাচারকারীদের ধরতে চলন্ত গাড়ির ছাদে উঠে ৪০ কিমি ধাওয়া করল পুলিশ, শেষ পর্যন্ত যা হল….

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় নতুন করে যাতে কোনও উত্তেজনা বা সংঘর্ষের পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর রাখছে পুলিশ। রাস্তা ও জমি সংক্রান্ত পুরনো বিবাদ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। 

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

কামারডাঙার দুর্গাপুজোয় বুক স্টল দিতে পারবে না বামেরা, ব্যানারে লেখা হল ‘বাম বধ’

মাদক পাচারকারীদের ধরতে চলন্ত গাড়ির ছাদে উঠে ৪০ কিমি ধাওয়া করল পুলিশ, শেষ পর্যন্ত যা হল….

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের