ভারত বাংলাদেশ সীমান্তের গ্রামে ইংলিশ মিডিয়াম সরকারি স্কুল

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: ইংরেজি শিক্ষার প্রসার ঘটাতে নতুন প্রজন্মকে ইংরেজি মাধ্যমের মধ্য দিয়ে সর্বভারতীয় স্তরে পৌঁছাতে, এবার রাজ্য সরকার উদ্যোগ নিল ফ্রি ইংলিশ মিডিয়াম মাধ্যমিক স্কুলের। সর্বভারতীয় বিভিন্ন প্রতিযোগিতায় যাতে পিছিয়ে না পড়ে তার জন্য এবার রাজ্য মধ্যশিক্ষা পরিষদের উদ্যোগে ২,কোটি টাকা ব্যয়ে ফ্রি ইংরেজি মাধ্যমিক স্কুল(English Medium School) তৈরি করার উদ্যোগ নিল রাজ্য সরকার। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের(Bashirhat) ১ নম্বর ব্লকের নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের(Kodaliya Gram Panchayet) পাতিলাচন্দ্র বেদিয়া পোতায় ১,বিঘা জমির উপর ২,কোটি টাকা ব্যয়ে স্কুল তৈরি হবে।

নারকেল ফাটিয়ে ফিতে কেটে শিলান্যাস করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যর কর্মদক্ষ শাহানুর মন্ডল, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র বাদল ,নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারাপ মন্ডল সহ বিশিষ্ট জনেরা। রাজ্য সরকারের উদ্যোগে ফ্রি ইংলিশ মিডিয়াম সরকারি মাধ্যমিক স্কুল তৈরি হচ্ছে। তাতে খুশি সীমান্তের মানুষ জন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাত্র-ছাত্রী অভিভাবক থেকে শুরু করে বিশিষ্ট জনেরা।

প্রত্যন্ত সীমান্ত গ্রামে মানুষদের কাছে সন্তানকে স্কুলে পড়াতে হিমশিম খেতে হয়। সেখানে ইংলিশ মিডিয়ামে পড়ানো অনেক দূর অস্ত্র।পাশাপাশি বেসরকারি ইংলিশ মিডিয়ামে সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে গেলে লক্ষ লক্ষ টাকা ব্যয় হত। সেখানে সম্পূর্ণ বিনামূল্যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে ছাত্র-ছাত্রীরা। শিক্ষার আলোয় নতুন দিশা দেখতে পাবে নতুন প্রজন্মের কচিকাঁচারা। অভিভাবকরা রাজ্য সরকারের এই উদ্যোগে যথেষ্ট খুশি।

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী