সুইচবোর্ডে আগুন লাগায় আতঙ্ক ছড়াল গোটা হাসপাতাল জুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি ,বসিরহাট: সুইচবোর্ডে আগুন লাগায় আতঙ্ক ছড়াল গোটা হাসপাতাল জুড়ে। বসিরহাটের বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের(Bashirhat Hospital) ঘটনা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতালের দ্বিতীয় তলে মেল সার্জিক্যাল ওয়ার্ডের পাশে ওষুধের কার্টন রাখার একটি ছোট ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন কর্তব্যরত নার্সরা। দরজা খুলতেই দেখা যায় একটি সুইচ বোর্ডে আগুন ধরে গিয়েছে। সেটা দেখা মাত্রই তারা সাইরেন বাজিয়ে দেন। সঙ্গে সঙ্গে হাসপাতালের সুরক্ষা বিভাগে থাকা কর্মীরা ফায়ার এক্সটিংগুয়িশার দিয়ে সেই আগুন দ্রুত নিভিয়ে দেন।

ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যে বিষয়টি বসিরহাট থানা(Bashirhat P.S.) ও বসিরহাটের দমকল বিভাগকে জানানো হয়েছে। কিভাবে আগুন লাগলো? কেনই বা লাগলো? তা তদন্ত করে দেখছে পুলিশ ও দমকল। শর্ট সার্কিট থেকে আগুন? না কেউ পরিকল্পনা করে এই আগুন ধরিয়েছে? তার জন্য হাসপাতালে সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অন্যদিকে,ব্যারাকপুরে ঘোষপাড়া রোডে, মেঘ মাল্লার আবাসনে বেসমেন্টে আগুন । আগুন আগুন লাগার কারণ ভেতরে বেশ কয়েকটি গাড়ি ছিল। মোটরসাইকেল ও চারচাকা মিলিয়ে নয় দশটি গাড়ি রয়েছে। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। ঘটনার পরে দমকলে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী