স্বাধীনতার পর এই প্রথম পঞ্চায়েতে ৯ কিলোমিটার নতুন রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট ও তমলুক : উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার এক নম্বর ব্লকের নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের(Kodalia Gram Panchayet) মধ্যমপুর ও কোদালিয়া এবং সাকচুড়া, মোট ৯ কিলোমিটার রাস্তা প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নতুনভাবে পেতে চলেছেন এলাকার মানুষ। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য তথা খাদ্যের কর্মাধ্যক্ষ সাহানুর মন্ডলের উদ্যোগে এবং নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারাপ মন্ডলের নেতৃত্বে এই রাস্তা উদ্বোধন হল। উপকৃত হবেন প্রায় কুড়িটি গ্রামের মানুষ। এই রাস্তা দিয়ে প্রতিদিন ৫ থেকে ৭ হাজার লোক যাতায়াত করেন।এই নতুন রাস্তাটি (New Road)তৈরি হলে বর্ষাকালে ওই এলাকার মানুষকে আর দুর্ভোগের সম্মুখীন হতে হবে না।

পাশাপাশি স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে কৃষকদের ব্যাপক সুবিধা হবে এই নতুন রাস্তা পেয়ে। অন্যদিকে,কেন্দ্র ও রাজ্য সরকারের ঝগড়ার ফলে পশ্চিমবঙ্গের মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তমলুকে একটি অনুষ্ঠানে এসে এমনটাই দাবি করলেন বিশিষ্ট চিকিৎসক কুনাল সরকার। অন্য রাজ্যে যেখানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্প মিলিতভাবে যুক্ত করে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত।

স্বাস্থ্য সাথী কার্ড থেকেও অনেকে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, কিছু বাধ্যবাধকতার কারণে। লোকসভা ভোটের সময় প্রার্থী ভোট চাইতে এলে সাধারণ মানুষকে তার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিতভাবে যৌথ পরিষেবা চালু করার দাবি করতে বলেন ডঃ কুনাল সরকার(Dr. Kunal Sarkar)।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!