ভিন রাজ্যের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের সাহায্যে হেল্পলাইন নম্বর চালু বসিরহাট জেলা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা হেনস্থা হচ্ছে বলে অভিযোগ উঠছে বারংবার। বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার চালু হল হেল্পলাইন নম্বর(Help Line Number) এবং কন্ট্রোল রুম(Contro Room)। যা ২৪ ঘন্টা প্রতিনিয়ত খোলা থাকবে বলে জানা গেছে। বসিরহাট পুলিশ জেলার(Bashirhat Police District) ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এমনটাই পোস্ট করা হয়েছে সোশাল মাধ্যমে। বসিরহাট পুলিশ জেলার এসপি হোসেন মেহেদি রহমান জানিয়েছেন পরিযায়ী শ্রমিকরা এবং তাদের পরিবাররা যদি কোন সমস্যায় পড়ে তাহলে এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে পুলিশ সাহায্যের জন্য হস্তক্ষেপ করবে। কোন অভিযোগ থাকলেও এই নাম্বারে জানালে পুলিশ অভিযোগ গ্রহণ করবে।

এই হেল্পলাইন নম্বর ২৪ ঘন্টা খোলা থাকছে। সেখানে দায়িত্ববান অফিসাররা হেল্পলাইন নম্বরের সামনে উপস্থিত থাকছেন। কোন অভিযোগ বা তথ্য পরিযায়ী শ্রমিক সংক্রান্ত এলে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে বসিরহাট পুলিশ জেলা। হেল্পলাইন নম্বর হল–৯১৪৭৮৮৮১৮৫। এই নম্বরে হোয়াটসঅ্যাপ সুবিধা ও চালু রয়েছে। যদি কেউ কোন তথ্য সহ ছবিসহ অভিযোগ জানাতে চাই এই নম্বরে পাঠাতে পারেন।এদিকে,মহারাষ্ট্রের নাসিকে পরিযায়ী শ্রমিক এর কাজ করতে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ নদিয়ার শান্তিপুর ব্লকের(Shantipur Block) গয়েশপুর পঞ্চায়েতের ভোলাডাঙ্গা এলাকার বাসিন্দা ৪৬ বছরের সইফুল শেখ।

গত ছয় মাস আগে তিনি নাসিকে একটি জায়গায় দিনমজুরের কাজে গিয়েছিলেন এবং একুশে জুলাই তারিখে এক যুবকের সঙ্গে নাসিক রোড স্টেশন থেকে বাড়ি ফেরার জন্য ট্রেনে ওঠেন তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পরিবারের।ঘটনায় দীর্ঘ চার দিন ধরে নিখোঁজ থাকার কারণে চিন্তায় ঘুম উড়েছে  পরিবারের।  যদিও সইফুল বাবুল কোনরকম খোঁজ না পেলে পরবর্তীতে যে যুবক তার সঙ্গে ছিল তার বিরুদ্ধেও অভিযোগ করবেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন তাদের দাবি ওই যুবক সমস্ত কিছু জেনেও মুখে কুলুপ এটেছে। তাই তাদের খুঁজে পেতে বিলম্ব হচ্ছে।

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর