বসিরহাটে জমা জল যন্ত্রণায় রাস্তা অবরোধ, কাউন্সিলরকে ঘিরে ধরে বিক্ষোভ পৌরবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে জমা জল যন্ত্রণায় নাজেহাল পৌরসভার বাসিন্দারা। তারা শুক্রবারের সকালে বসিরহাটের(Bashirhat) নেজাট রোড অবরোধ করে রাখে, সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ।স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। অবরোধ করার পরও প্রশাসনের কোন দেখা নেই, অবশেষে শনিবার, সকাল থেকে আবার আন্দোলনে নামেন পৌরবাসীরা ।তারা জানিয়েছেন , জল যন্ত্রণা দীর্ঘদিনের সমস্যা, প্রশাসনকে জানিয়েও কোন সুরাহ মেলেনি। তাই বাধ্য হয়ে শনিবার তারা রাস্তায় নেমে পথ অবরোধ করেন।

দুপুরে রাস্তার ধারে রান্না করে নিজেরাই খাওয়া দাওয়া করে অবরোধ জারি রাখেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আমরা বিষয়টি দেখছি। ওই জায়গাটির নিচু এলাকা, যার কারণে দীর্ঘদিন একটা জল সমস্যা হয়ে রয়েছে। আমরা যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করব। এলাকাবাসীদের দাবি, যতদিন আমাদের এলাকা থেকে জল না সরছে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। বসিরহাট পৌরসভা(Bashirhat Municipality) থেকে যে খাল দিয়ে ওই এলাকায় জল ঢুকছে এই খালে বাঁধ দিয়ে জল বন্ধ করে দিলেন তাঁরা। পাশাপাশি আরো বলেন, আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে ঘরে খাটের উপরে বসে থাকতে হচ্ছে, ঘরের ভিতরে এক হাঁটু জল, আমরা বাইরে বার হতে পারছি না। একদিকে সাপের উপদ্রব, অন্যদিকে সর্দি-কাশি তো লেগেই আছে। অসুস্থ হয়ে পড়ছেন ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা।

বসিরহাট পৌরসভার ১৮-১৯ এবং ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাররা রাস্তায় বেরিয়ে রাস্তায় অবরোধ করে রাখল শুক্রবার থেকে। ঘটনাস্থলে প্রশাসনের দেখা নেই। অবরোধকারীদের সঙ্গে কথা বলতে আসেন কাউন্সিলর প্রতিনিধি পরিমল মজুমদার(Parimal Mazumdar)। সেখানে আসার সঙ্গে সঙ্গে ওয়ার্ডবাসীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তিনি জানান, এই রাস্তার ধার দিয়ে হাইড্রেন যত সময় না তৈরি হবে। তত সময় জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে না ওয়ার্ডবাসীরা। অবরোধের কারণে বসিরহাট মালঞ্চ রোড পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী