সীমান্তে দালাল সহ দুই বাংলাদেশীর প্রবেশ, বসিরহাটে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে গ্রেপ্তার হল দালালসহ দুই বাংলাদেশি। তারালি সীমান্তের ঘটনা। বনশ্রী রায় বাংলাদেশের যশোর জেলায়(Jassor District) বাড়ি। সিরাজুল ইসলাম বাড়ি বাগেরহাটে ।এই দুইজন ভারত ও বাংলাদেশ তারালি সীমান্ত থেকে বিএসএফের(BSF) চোখ এড়িয়ে অবৈধভাবে এদেশে প্রবেশ করে। দালাল সুব্রত মুখার্জি, বাড়ি বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী এলাকায়।

এই তিনজন এদিন সকালবেলায় সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ।সেই সময় ১১২ নম্বর সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় তাদের কাছে বৈধ কোন নথিপত্র ছিল না । সম্পূর্ণ অবৈধভাবে বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছে সহযোগিতা করেছে দালাল। এই তিনজনকে স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দালালসহ ধূত তিনজনকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে (Bashirhat Court)পেশ করা হয়। ফের সীমান্ত সুরক্ষা নিয়ে আরো একবার প্রশ্ন উঠল। সীমান্তবর্তী এলাকায় বিএসএফের নজরদারির ক্ষমতা বৃদ্ধি হয়েছে এবং আয়তন বেড়েছে কিন্তু অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না।

অন্যদিকে,চাকরিরত স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে ব্যারাকপুর শিক্ষাভবনে ডেপুটেশন দিল গৃহ শিক্ষক সংগঠন।কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নির্দেশিকা অমান্য করে যে সমস্ত চাকরিররত স্কুল শিক্ষকেরা প্রাইভেট টিউশন((Private Tussion) করাচ্ছেন সেই সমস্ত প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সোমবার ব্যারাকপুর শিক্ষা ভবনে শিক্ষা আধিকারিক এর কাছে ডেপুটেশন দেওয়া হল সর্বভারতীয় শিক্ষক সংগঠন উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে। ডেপুটেশন শেষে ব্যারাকপুর শিক্ষা ভবনের বাইরে বিক্ষোভ দেখান তারা।সংগঠনের সর্বভারতীয় সভাপতি উজ্জ্বল দত্ত জানান, তারা নামের তালিকা তুলে দিয়েছেন শিক্ষা অধিকারীদের হাতে। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক