স্বামীহারা অসহায় মহিলাকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট:এক স্বামীহারা অসহায় মহিলাকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ।অসহায় মহিলা বিচারের আশায় প্রশাসন এবং মহিলা কমিশনের দ্বারস্থ।ওই মহিলার বাড়ি রাজারহাটে। প্রায় আড়াই বছর আগে তার অসুস্থ মাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে ভাঙড়ের বাসিন্দা জহুর আলম(Jahur Alam) এর সঙ্গে পরিচয় হয়। সেই সময় জহুর আলম ওই মহিলাকে বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করেছিল এবং পরিচয়ের সুবাদে ফোন নাম্বার আদান-প্রদান হয় ।

এরপর কয়েকদিন কেটে গেলে জহুর আলোম ওই মহিলাকে একটি কাজের সুযোগ দেওয়ার অছিলায় ফোন করে ডাকে । মহিলা আসলে একটি কাগজে তার সই করিয়ে নেয় এবং একটি বাড়িতে যাওয়ার কথা বলে । মহিলা সরল মনে জহুর আলম এর সাথে সেই বাড়িতে গেলে জহুর আলম সেই ফাঁকা বাড়িতে মহিলাকে ধর্ষণ(Rape) করে এবং সেই মুহূর্তের ছবি গোপনে ভিডিও রেকর্ডিং করে । এরপর সেই ভিডিও ছবি দেখিয়ে দিনের পর দিন মহিলাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এবং বসিরহাটের বিভিন্ন হোটেলে(Hotel) নিয়ে গিয়ে ধর্ষণ করে ।

দীর্ঘদিন এইভাবে যাওয়ার পর মহিলা লিখিতভাবে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জেলা শাসকের(DM) দফতরে এবং মহিলা কমিশনে লিখিত অভিযোগ করেন (e-mail) মারফত ।জহুর আলমের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জহুর আলমের হাত থেকে নিস্তার পেতে চান ওই মহিলা। জহুর আলম ওই নির্যাতিত মহিলাকে কোথাও অভিযোগ জানালে প্রাণে মারার হুমকি দেওয়ার পাশাপাশি রাস্তায় বের হলে অ্যাসিড নিয়ে হামলা চালাবে বলে ভয় দেখিয়েছে। ওই মহিলা এই ঘটনায় প্রশাসনে হস্তক্ষেপ দাবি করেছেন এবং জহুর আলামের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেই আবেদন জানিয়েছেন। তার আরো অভিযোগ জুরালম জানিয়েছেন তিনি হাড়োয়ার শাসকদলের এক নেতার অত্যন্ত ঘনিষ্ঠ। যদি তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয় তবে তার ফল ভয়ঙ্কর হবে।

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর