সোনাই নদী থেকে দশটি সোনার বিস্কুট উদ্ধার, বাজার মূল্য প্রায় ১ কোটি ১১ লক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট:সোনাই নদী থেকে সোনার বিস্কুট উদ্ধার ।অভিনব কায়দায় পাচারের চেষ্টা রুখল বিএসএফ। নদীর উপর থেকে দড়ি বেঁধে প্যাকেটে বেঁধে দশটি সোনার বিস্কুট(Gold Biscuits) যার ওজন ১,কিলো, ১৬৭ গ্রাম নিয়ে আসছিল সীমান্তের পারে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত ভারত – বাংলাদেশ সীমান্তে উত্তরপাড়ার ঘটনা ।প্রদীপ কুমার বারুই ও গোপাল পরমান্য দুই ভারতীয় পাচারকারী বাংলাদেশ ও ভারত সীমান্তে সোনাই নদীর ওপর থেকে দড়ি নিয়ে ব্যাগে করে পাচার করার চেষ্টা করছিল।

১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী (BSF)সন্দেহ হয় দ্রুত গিয়ে হাতেনাতে ২ পাচারকারীকে আটক করে তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় দশটি সোনার বিস্কুট ।যার বাজার মূল্য প্রায় এক কোটি এগারো লক্ষ টাকা ।এদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এদের বাড়ি হাকিমপুর উত্তর পাড়া। বিএসএফ সূত্রের খবর, এই সোনার বিস্কুটগুলো থাইল্যান্ড, দুবাই হয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়। সেখান থেকে ভারতীয় সীমান্তে পাচারের চেষ্টা হচ্ছিল। সীমান্ত রক্ষীর নজর পেরিয়ে এদেশে ঢোকানোর চেষ্টা করছিল ।

এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের(International Smuggling Racket) যোগ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে বিএসএফ। ধূত দুই পাচারকারী সহ সোনার বিস্কুট গুলো তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।কতদিন থেকে এই চক্রটি এইভাবে সোনা পাচার করছিল তা জানার চেষ্টা করছে শিল্প দপ্তরের অফিসাররা। এই চক্রের বাকিদের সন্ধানে চলছে তল্লাশি। প্রতিমুহূর্তে পাচারকারীরা তাদের পাচারের পদ্ধতি পরিবর্তন করছে।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল