Loading live market data...
Loading active stocks...
Connecting...

বসিরহাট জেলা হাসপাতালে মাঝ রাতে জটিল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল ব্যক্তির

বসিরহাট জেলা হাসপাতালকে কুর্নিশ জানাচ্ছে রোগীর পরিবার। প্রায় ১৮ ঘণ্টা পর জ্ঞান ফিরেছে ব্যক্তির। তাঁর অবস্থা স্থিতিশীল।   

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১৯ এপ্রিল গভীর রাতের ঘটনা। সময় প্রায় রাত ১.৩০। মাটিয়া থানার এক বাসিন্দা গুরুতর জখম হন কোপের আঘাতে। শুরু হয় তীব্র রক্তপাত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কোনওমতে নিয়ে আসা হয় হাসপাতালে। ডাক্তার ও নার্সদের তৎপরতায় প্রাণ ফিরে পান ব্যক্তি। বসিরহাট জেলা হাসপাতালকে কুর্নিশ জানাচ্ছে রোগীর পরিবার।

জানা গিয়েছে, বসিরহাট জেলা হাসপাতালের (Hospital) ইমার্জেন্সি বিভাগে আসেন আলানিন গাজি (৩৫)। তখন গভীর রাত। ঘড়ির কাঁটায় সময় প্রায় ২ টো। আলানিনের ঘাড়ে মারাত্মক কোপ। সেই জখম হওয়া জায়গা থেকে বেরোচ্ছে অনবরত রক্ত। চিকিৎসকরা দেখেই বলেন দ্রুত অস্ত্রোপচারের কথা। পরিস্থিতি এমন যে অস্ত্রোপচার না করলে রক্তক্ষরণ হয়েই মারা যাবেন ব্যক্তি। আহতের বাড়ি মাটিয়াথানার দেবীপুরে। ইমার্জেন্সিতে তখন রয়েছেন অর্থোপেডিক সার্জেন ডাঃ সাহির মণ্ডল। তিনি সঙ্গে সঙ্গে ফোন করেন জেনারেল সার্জেন ডাঃ লোকনাথ মণ্ডল ও ইএনটি সার্জেন ডাঃ সর্বজিৎ সরকারের সঙ্গে।তাঁদের তৎপরাতেতেই দ্রুত অস্ত্রোপচার হয়। প্রাণ ফিরে পান যুবক।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকরা দেখে বুঝ্রতে পারেন ওই ব্যক্তির প্রাণ সংশয় রয়েছে। তবু হাল ছাড়তে চাননি চিকিৎসকরা (Doctor)। এরপরেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে শুরু হয় অপারেশন। প্রায় দেড়ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার (Operation) । আরও জানা গিয়েছে, কোপের ফলে ওই ব্যক্তির সোলিয়াস, ট্রাপিজিয়াস, শিরা, ধমনীর সঙ্গে মাংশপেশী কাটা পড়েছিল। শ্বাসনালী ট্রাকিয়া ও ব্রেকিয়াল প্লেক্সাসের খুব কাছেই পড়েছিল কোপ। কাঁধের জয়েন্টের এখানেই থাকে গুরুত্বপূর্ণ স্নায়ুগুলি। অপারেশনে একটু এপাশ ওপাশ হলেই অকেজো হয়ে যেতে পারে শ্বাসনালী। চিকিৎসকরা জানিয়েছেন, প্রায় ১৮ ঘণ্টা পর জ্ঞান ফিরেছে ব্যক্তির। তাঁর অবস্থা স্থিতিশীল।   

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার