দালালদের বিরুদ্ধে বিডিও’র অভিযান,উদ্ধার ১৫৫ বস্তা ধান

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনাঃ  ধান ক্রয় কেন্দ্রে ভুয়ো নামের তালিকা উদ্ধার করল প্রশাসনিক আধিকারিকরা। দালালদের বিরুদ্ধে বিডিও অভিযান চালিয়েই উদ্ধার হল ১৫৫ বস্তা ধান ।উত্তর ২৪ পরগনার  স্বরূপনগর কৃষিমান্ডিতে গতকাল সকাল থেকেই কৃষকদের কাছ থেকে ধান কেনার কাজ শুরু হয়েছিল । প্রচুর কৃষকরা কৃষি মান্ডিতে ধান নিয়ে আসে । বিকেলের দিকে স্বরুপনগর এর বিডিও-শুভদীপ চৌধুরী খবর পায় কিছু দালাল ধান বিক্রি করতে এসেছে কৃষি মান্ডিতে ।

তৎক্ষণাৎ বিডিও স্বরুপনগর থানার পুলিশকে নিয়ে কৃষি মান্ডিতে হানা দেয় । এবং তখনই দালালরা বুঝতে পেরে ধানের বস্তা রেখে পালিয়ে যায়। প্রচুর কৃষক ধান বিক্রি করতে আসায় ধান কিনতে রাত হয়ে যায় । এরপর সব কৃষকরা ধান বিক্রি করে চলে গেলে ১৫৫ বস্তা ধান ওখানে পড়ে থাকে । সেই ধানগুলো উদ্ধার করেন বিডিও।বিডিও এর ওই উদ্ধার করা ১৫৫ বস্তা ধান বসিরহাট মহকুমা খাদ্য দপ্তরে এদিন  পাঠিয়ে  দেওয়া হবে, বলে জানা গিয়েছে।

 ইতিমধ্যেই স্বরূপ নগর থানার পুলিশ ও বিডিও বিস্তারিত জেলা প্রশাসনকে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে। এই ঘটনা নিয়ে প্রশাসনিক মহলে শুরু হয়েছে তদন্ত। তবে কারা এই ধান ক্রয়ের সঙ্গে যুক্ত তা এখনও পর্যন্ত জানা যায়নি। দালাল চক্রের কথা প্রকাশ হতেই স্বরূপনগর কৃষিমান্ডিতে কৃষকদের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড