বেলদার নার্সিংহোমে ভুল চিকিৎসায় মৃত্যু গৃহবধূর, মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলদা: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল বেলদার এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার(Belda P.S.) বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের একটি নার্সিংহোম চত্বরে। ঘটনায় জানা গিয়েছে, বাখরাবাদ এলাকার এক গৃহবধূ শনিবার সন্ধ্যায় পেটের ব্যথা নিয়ে বেলদার ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসা করার কারণেই অস্বাভাবিক মৃত্যু হয়েছে ওই গৃহবধুর। মৃত গৃহবধুর নাম সঙ্গীতা বিশ্বাস(Sangita Biswas)। বয়স প্রায় ২৫ বছর। বাড়ি বেলদা থানার অন্তর্গত বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের স্কুল মোড় এলাকায়। মৃত গৃহবধূর স্বামী স্বত্যদ্বীপ বিশ্বাসের(Swatyadip Biswas) অভিযোগ, সামান্য পেটে ব্যথা নিয়ে শনিবার সন্ধ্যায় নার্সিংহোমে ভর্তি করেন তাঁর স্ত্রীকে।

এরপর ভুল চিকিৎসার কারণে মাঝরাতে পেটের যন্ত্রণা আরও বাড়ে বলে অভিযোগ । রবিবার সকালে কর্মরত চিকিৎসক ওই গৃহবধুর USG করাতে বলেন। এরপর পরিবারের লোকজন বেলদাতে ওই গৃহবধুর USG করাতে নিয়ে গেলে তখনই স্ক্যান সেন্টারে কর্মরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, মৃত অবস্থায় ওই গৃহবধূকে USG করাতে পাঠায় নার্সিংহোম কর্তৃপক্ষ। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে মৃতদেহ নার্সিংহোমের সামনে রেখে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন।

নার্সিংহোমে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বেলদা থানার ওসি (OC)প্রণব সেনাপতি সহ বেলদা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছানোর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। অবিলম্বে ওই নার্সিংহোম বন্ধের দাবি জানিয়েছেন এলাকার লোকজন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ মৃত গৃহবধূর পরিবারকে লিখিত অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছে।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL