বেলডাঙার শুরুলিয়ায় শিশুদের হাতে ৮টি সকেট বোমা, খবর পেয়ে নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

Share:

নিজস্ব প্রতিনিধি বেলডাঙা: ​আবারও বোমাতঙ্ক! এবার বেলডাঙা থানার শুরুলিয়া গেটপাড়া এলাকায়। জমির পাশে আলের ধারে পড়ে থাকা আটটি সকেট বোমাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গিয়েছে, প্রথমে বাচ্চারা খেলা করার সময় বোমাগুলি দেখতে পায় এবং সেগুলিকে খেলার জিনিস ভেবে বাড়ি নিয়ে চলে আসে।বাড়িতে বোমাগুলি দেখেই আতঙ্কে শিউরে ওঠেন বাড়ির লোকজন। তড়িঘড়ি বোমাগুলি ফাঁকা জায়গায় সাবধানে রেখে দেওয়া হয় এবং অবিলম্বে পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে বেলডাঙা থানার(Beldanga P.S.) পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বোমাগুলি তাদের হেফাজতে নেয়। এরপরেই খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বম্ব স্কোয়াডের(Bomb Squard) দল এসে বোমাগুলি পরীক্ষা করে এবং সেগুলিকে নিরাপদে খালি জমিতে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। স্থানীয়রা অনুমান করছেন, দুষ্কৃতীরাই কোনো কারণে ওই বোমাগুলি সেখানে মজুত করেছিল। তবে কারা বা কেন এই বোমাগুলি রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এক শিশুর বাবা আমিনুল শেখ জানান, গ্রামের পাঁচ বছরের অপর একটি শিশু ধান ক্ষেতের মধ্যে আলের ধারে আটটি সকেট বোমা পড়ে থাকতে দেখে সেগুল কুড়িয়ে নিয়ে এসেছিল একটি ব্যাগে করে। সেগুলো যে বোমা সে বুঝতে পারে নি। এরপর ওই পাঁচ বছরের শিশুটি তার ছেলেকে বাড়ি থেকে ডেকে তাকে এর মধ্যে থেকে চারটি শোকেট বোমা দিয়েছিল। তার ছেলে সেগুলি নিয়ে ঘরে চলে এসেছিল। এরপর ওই ব্যক্তির বড় ছেলে ওগুলো বোমা বুঝতে পেরে সেগুলোকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে রাখে।

খবর দেয় বাবাকে। এরপর বাবা আমিনুল শেখ(Aminul Sk.) এসে বিষয়টি গ্রামের পঞ্চায়েত সদস্যকে ফোনে জানান। ওই পঞ্চায়েত সদস্য পুলিশের খবর দিলে পুলিশের বোম স্কোয়াড এসে বোমা গুলি উদ্ধার করে সেগুলিকে খালি মাঠে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। ওই গ্রামে এই প্রথম শক্তিশালী আটটি সকেট বোমা পাওয়ার ঘটনায় গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কিত। সকলেই একটাই কথা বলছেন উপরওয়ালার জুড়ে দুটি শিশু প্রাণে বেঁচে গেল।

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা