‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ প্রচারের লক্ষ্যে এবার মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন জঙ্গলমহল পুলিশের

Share:

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:পুলিশের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির প্রচারের লক্ষ্যে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার। শনিবার বেলিয়াবেড়া থানা এলাকার বাহারুনা ফুটবল ময়দানে হয় পুলিশের এই মহিলা ফুটবল প্রতিযোগিতা। খেলায় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের আটটি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে। এদিন খেলা উপলক্ষে বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) পুলিশের পক্ষ থেকে যেমন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তেমন খেলা দেখতে প্রচুর মানুষও মাঠে উপস্থিত হয়ে ছিলেন। এদিন এই সেভ ড্রাইভ সেভ লাইফ কাপ খেলায় উপস্থিত ছিলেন, বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী, গোপীবল্লভপুরের সার্কেল ইনস্পেক্টার দেবাশীষ ঘোষ, গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বিডিও নিলোৎপল চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা।

এদিনের এই অনুষ্ঠান থেকে বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী(OC Sudip Palodhi) প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রীর হাতে বই, খাতা, ব্যাগ ও বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন। সর্বশেষে এই খেলার ফাইনাল ম্যাচে জয়ী হোন তপসিয়া চ্যালেঞ্জার্স মহিলা ফুটবল দল। পাশাপাশি এই খেলা দেখতে এলাকার বহু মানুষজন ভিড় জমান। বেলিয়াবেড়া থানার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গুণীজনেরা।অন্যদিকে,পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়নের সাত দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন ।পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে অবস্থান ও ডেপুটেশন কর্মসূচীর আয়োজন করা হয় বুধবার কলকাতা-মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়কে অবস্থিত এম ভি আই চেকপোস্ট ঝাড়গ্রাম ব্লকের(Jhargram Block) নেতুরাতে। অবস্থান বিক্ষোভের পর রেলি করেন এম ভি আই চেকপোস্ট এলাকায় ওই সংগঠনের সদস্যরা। অবস্থান বিক্ষোভ কর্মসূচি শেষ করে ঝাড়গ্রামের জেলাশাসকের দফতরে গিয়ে সাত দফা দাবি নিয়ে ওই সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।

ওই কর্ম সূচিতে উপস্থিত ছিলেন, ফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক সজল ঘোষ, সাংগঠনিক সম্পাদক ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের(Bengal Truck Operater’s Association) প্রবীর চ্যাটার্জী, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ মন্ডল সহ অনেকে। ওই সংগঠনের পক্ষ থেকে পুলিশি জুলুম সহ একাধিক দাবিতে আগামী ১১, ১২ ও ১৩ ই সেপ্টেম্বর রাজ্যজুড়ে ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানলেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিনের সম্পাদক প্রদীপ মন্ডল।

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি