কেরলের নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে ফিরিয়ে দিল বেলিয়াবেড়া থানা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে তুলে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ । ফুটে উঠল মানবিক মুখ।দুই বছর আগে কেরলের তিরুবনন্তপুরম থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন যুবককে শেষমেশ পরিবারের কোলে ফিরিয়ে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ ও স্থানীয় কিছু যুবক।  বেলিয়াবেড়া থানা(Beliabera P.S.) ও স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ফিরে এল এক পরিবারে স্বস্তির নিশ্বাস। আর সেই সঙ্গে আরও একবার প্রকাশ পেল পুলিশের মানবিক রূপ।গত কয়েক মাস ধরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের বিভিন্ন গ্রামে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল এক যুবক। গায়ে মলিন পোশাক, মুখে একরাশ ক্লান্তি, কারও সঙ্গে বিশেষ কথা বলতেন না তিনি।

কখনও দুর্বোধ্য ভাষায় বিড়বিড় করতেন, নিজের নাম পরিচয় সম্পর্কে কিছুই জানাতে চাইতেন না। প্রায় চার মাস আগে ওই যুবক পৌঁছে যান ঝাড়গ্রামের(Jhargram) গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের প্রদিমা গ্রামে। স্থানীয় বাসিন্দা গৌতম রায়, দেবাশীষ রায়, রতিকান্ত মান্না, অভিজিৎ রায়, তাপস রায় এবং গোবিন্দ নাওড়িয়া সহ একাধিক জনসাধারণ মিলে তাঁকে আশ্রয় দেন। নতুন পোশাক ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করেন। এরপর তাঁরা ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চালান। একসময় অনেক কষ্টে তাঁর কথাবার্তার সূত্র ধরে জানতে পারা যায়, যুবকের বাড়ি কেরলের(Kerala) তিরুবনন্তপুরমে।

এরপর বেলিয়াবেড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের সহায়তায় যোগাযোগ করা হয় কেরল পুলিশের সঙ্গে। অবশেষে মেলে ওই যুবকের পরিবারের খোঁজ। দুই বছর আগে, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর, ওই যুবক নিখোঁজ হন বলে জানান তাঁর দাদা। তিরুবনন্তপুরম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি। ভাইকে দীর্ঘদিন খুঁজেও কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়ে তিনি বলেন, “আজ ভাইকে ফিরে পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ ও আবেগাপ্লুত।” এদিন, কেরল থেকে ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানায় এসে ভাইকে নিজের সঙ্গে ফিরিয়ে নিয়ে যান তিনি। বিদায়ের মুহূর্তে আবেগঘন হয়ে ওঠে পরিবেশ। পুলিশ ও এলাকার যুবকের এই মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসীও। ঝাড়গ্রাম জেলা পুলিশের(Jhargarm District Police) এই ভূমিকা একদিকে যেমন মানবিক সহমর্মিতার নিদর্শন হয়ে উঠল, তেমনি নিখোঁজদের পুনর্মিলনের ক্ষেত্রে পুলিশের দায়িত্বশীল ভূমিকাকেও আরও একবার সামনে আনল।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি