Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লখিমপুর এবার বাংলায়! বিক্ষোভকারীদের গাড়ি চাপা দিয়ে মারার হুমকি দিলীপ ঘোষের

বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির এমন বেফাঁস মন্তব্য নিয়ে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কেশিয়াড়ি: উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে বিক্ষোভকারী কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরেছিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। এবার বাংলাতেও লখিমপুরের নৃশংস কাণ্ড ঘটানোর হুমকি দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে দলীয় মঞ্চ থেকে তাঁর গাড়ির সামনে বিক্ষোভ দেখানো বিক্ষোভকারীদের হুমকি দিয়ে বলেছেন, ‘এরপর থেকে খবরদার বিজেপির গাড়ির সামনে আসবেন না। গাড়ির সামনে আসার আগে জীবন বিমা করিয়ে নেবেন। কেননা উপর দিয়ে গাড়ি চলে গেলে বাবা-মার কোল খালি হয়ে যাবে।’ বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির এমন বেফাঁস মন্তব্য নিয়ে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। যদিও নিজের মন্তব্যে অনড়ই থেকেছেন বেফাঁস মন্তব্যের জন্য ‘কুখ্যাত’ হওয়া মেদিনীপুরের সাংসদ।

এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে কেশিয়াড়িতে এসেছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। যাওয়ার পথে তাঁর রাস্তা অবরোধ করেন তৃণমূল  কংগ্রেস কর্মীরা। এমনকী তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগানও দেন। বিক্ষোভের সময়ে গাড়ির ভিতরেই কাঁচুমাঁচু বুকে বসেছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়া। তার পর সভামঞ্চে পৌঁছেই তর্জন-গর্জন শুরু করে দিলেন। কেন্দ্রে তাঁর দলের সরকার থাকার সুবাদে যা খুশি করার অধিকার যে যে রয়েছে তা উল্লেখ করে দিলীপ বলেন, ‘এটা আমাদের জমানা। খুব সাবধান। কাউকে ছেড়ে কথা বলব না।’

এর পরেই সুর চড়িয়ে অশালীন মন্তব্যের জন্য বিখ্যাত হয়ে যাওয়া বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়া বাহুবলীদের মতো তৃণমূল কর্মীদের লক্ষ্য করে হুমকি দিয়ে বলেন, ‘এলআইসি করিয়ে গাড়ির সামনে আসবেন। কেননা, উপর দিয়ে গাড়ি চলে গেলে বাবা-মার কোল খালি হয়ে যাবে।’

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের