মঙ্গল থেকে ফের দক্ষিণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, উত্তরের ৪ জেলায় কুয়াশার তীব্রতা বাড়বে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার উল্লেখযোগ্য পতন হয়েছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় এসে দাঁড়িয়েছে ১২ডিগ্রির ঘরে। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে রবিবার পর্যন্ত কলকাতা শহর সহ বঙ্গে শীতের কামড় থাকবে। সোমবারের পর থেকে ফের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী সপ্তাহের সোমবার থেকে। তবে বর্ষ শেষে জাকিয়ে শীতের পরিস্থিতি ফের সৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। বিশেষত জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে। নববর্ষের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা কিন্তু জেলাতে বেলা বাড়লেও জাঁকিয়ে শীত অনুভব হবে। ইতিমধ্যে বড় দিন কেটেছে শীতলতম দিন হিসেবে। উৎসব চলছে বর্ষ শেষে। দিঘায় তিল ধরনের জায়গা নেই। আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে আগামী চার দিন সর্বনিম্ন তাপমাত্রা জেলার ক্ষেত্রে একই রকম থাকবে।

পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছে গেছে ৮ ডিগ্রির ঘরে। যা স্বাভাবিকের চেয়ে দু থেকে তিন ডিগ্রি কম। তবে কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে শীতের আমেজ রয়েছে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট রয়েছে। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি মালদা সহ সর্বত্র ভোরের দিকে কুয়াশার ঘনঘটা যথেষ্ট রয়েছে। এর দরুন স্বাভাবিক জনজীবন অনেকটাই ব্যাহত হচ্ছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী ইতিমধ্যে দক্ষিণবঙ্গে শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। উত্তরবঙ্গের সমতলের সর্বনিম্ন তাপমাত্রা আলিপুরদুয়ার জেলায় ৮ ডিগ্রীতে নেমেছে। পাহাড়ি এলাকায় শীত- আরো তীব্র হয়েছে। দার্জিলিঙে তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। কলকাতা শহরে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ভারত দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০. ৯ ডিগ্রি কম। শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৪ থেকে ৮৮ শতাংশের মধ্যে। রবিবার কলকাতা তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৩ ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ ২২ ডিগ্রির মধ্যে।

তবে মঙ্গল ও বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। ঘরে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে। নববর্ষের রাতে ফিরতে পারে শীত। কিন্তু নতুন বছরের গোড়া থেকে আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের(North Bengal) দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। কালিংপং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে সকালের দিকে কুয়াশা থাকবে তবে উত্তরবঙ্গের মতো তার ঘনঘটা থাকবে না। এরা বেশি রাতের দিকে ও ভোরের দিকে গাড়িচালকদের তাই জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের(South Bengal) ক্ষেত্রে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিস্কার হয়ে যাবে। গোটা রাজ্যে আবহাওয়া আগামী চার থেকে পাঁচ দিন শুষ্ক থাকবে। বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই আপাতত বঙ্গে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর