রাজ্য বাজেট ২০২৬: স্বাস্থ্যসাথীর আওতায় এলেন জোমাটো-সুইগি সহ ডেলিভারি বয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটার আগে মহিলাদের মন জয় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ধাক্কায় যেমন লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হল তেমনই স্বাস্থ্যসাথীর আওতায় আনা হল জোমাটো-সুইগি সহ বিভিন্ন অ্যাপ নির্ভর সংস্থার ডেলিভারি বয়-রা। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য বলেন, “আমাদের সরকার অনলাইনে কেনা জিনিসের সরবরাহকে কেন্দ্র করে দ্রুত গড়ে ওঠা নতুন ‘গিগ-অর্থনীতি-র’ গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতন। আমাদের রাজ্যে এই অর্থনীতির সঙ্গে এক বিশালসংখ্যক কর্মী যুক্ত। এই সমস্ত গিগ-কর্মীদের সামাজিক দুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সকল গিগ-কর্মীদের সরকারের চালু সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় (যেমন স্বাস্থ্যসাথী) আনা হবে।

আপনারা অবগত আছেন যে, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে রাজ্যের জব গর্ড হোল্ডারদের জন্য কাজ নিশ্চিত করতে রাজ্য সরকার ইতিমধ্যে ‘কর্মশ্রী’ প্রকল্প লু করেছে, যেটি এখন জাতির জনকের নামে ‘মহাত্মাশ্রী’ হিসাবে নামাঙ্কিত। এই কল্পের মাধ্যমে প্রত্যেক জব কার্ড হোল্ডারের জন্য বছরে ন্যূনতম ১০০ দিনের এজ নিশ্চিত করা হয়েছে। এই প্রকল্পে প্রয়োজনীয় গতি সঞ্চার করতে আমি আগামী র্থবর্ষে ২,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দ প্রস্তাব পেশ করছি। 

আরও পড়ুনরাজ্য বাজেট ২০২৬: সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ল ১০০০ টাকা

জোমাটো-সুইগি ডেলিভারি বয়দের ভাতা বৃদ্ধির পাশাপাশি  সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের জন্য বড় সুখবর দিয়েছে  রাজ্য সরকার। বাজেটে  তাদের ১০০০ টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়েছে। লক্ষ্মীবার বাজেট পেশ করে বিরাট এই ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রের বাজেটে বাংলার মানুষ মানুষের জন্য কিছু না থাকলেও রাজ্য সরকার দুহাত ভরে দিয়েছেন বাংলার মানুষদের। 

এদিন বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী  চন্দ্রিমা ভট্টাচার্য জানান, বর্তমানে রাজ্যে ১ লক্ষ ২৫ হাজারের বেশি সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশকর্মী পুলিশ প্রশাসনকে সাহায্য করে। তাঁদের ভাতা বৃদ্ধি করা হল।  এই সকল কাজের প্রশংসা করে  চন্দ্রিমা বলেছেন, “তাদের কাজের স্বীকৃতি দিতে আমি আনন্দের সঙ্গে এই সকল কর্মীদের মাসিক পারিশ্রমিক আগামী এপ্রিল ২০২৬ থেকে ১০০০ টাকা বাড়ানোর প্রস্তাব রাখছি। বর্তমানে কর্মরত অবস্থায় মৃত্যুতে এই কর্মীদের নিকট পরিবার ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য পান। এঁদের ক্ষেত্রেও এই সাহায্যের পরিমাণ ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। এর জন্য আগামী অর্থবর্ষে আমি ১৫০ কোটি টাকা ব্যয়বরাদ্দের প্রস্তাব রাখছি।”   

পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে। এই ঘোষণা করে চন্দ্রিমা বলেছেন, “আপনারা অবগত আছেন যে, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর চিন্তাপ্রসূত ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পটি বাংলার মা-বোনেদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ইতিমধ্যে, রাজ্যের দু-কোটি একুশ লক্ষ মা-বোনেরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আবেদনের ভিত্তিতে আরও ২০ লক্ষ ৬২ হাজার মা-বোনকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এখন রাজ্যের প্রায় ২ কোটি ৪২ লক্ষ মা-বোনেদের হাত আরও একটু শক্ত করতে, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, এই প্রকল্পের অন্তর্ভুক্ত সকলের জন্য, মাসিক আর্থিক সহায়তার পরিমাণ ফেব্রুয়ারি ২০২৬ থেকে আরও ৫০০ টাকা বাড়ানো হল। এইজন্য আমি ২০২৬-২৭ অর্থবর্ষে অতিরিক্ত ১৫,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।”

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের