বেনজির ছবি মালদহে, মর্গে স্ত্রী-সন্তানের দেহ রেখে SIR শুনানিতে গেলেন শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মসূত্রে বাড়ির বাইরে থাকলেও পরিবারই ছিল তাঁর একমাত্র ভরসা। এসআইআর সংক্রান্ত শুনানিতে হাজিরা দেওয়ার জন্য স্ত্রী ও ন’মাসের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সপরিবারে বাড়ি ফিরছিলেন এক শিক্ষক। কিন্তু ঘরে ফেরার সেই পথেই নেমে আসে ভয়াবহ বিপর্যয়। এক মর্মান্তিক দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ হয়ে যায়। স্ত্রী ও সন্তানের মৃত্যু দেখেও কর্তব্য থেকে পিছিয়ে আসেননি তিনি। গভীর শোক বুকে চেপে সময়মতো পৌঁছে যান শুনানিকেন্দ্রে। এসআইআর আবহে মালদহে এমনই এক হৃদয়বিদারক ও বিরল ঘটনার সাক্ষী রইল জেলা।

জানা গিয়েছে, মালদহ জেলার গাজল থানার খড়দহিল এলাকার বাসিন্দা এমডি ইয়াসিন আনসারি পেশায় একজন শিক্ষক। তিনি কালিয়াচকের সুজাপুর নয়মৌজা হাই মাদ্রাসায় শিক্ষকতা করেন। কাজের সুবিধার জন্য স্ত্রী হালিমা খাতুন ও ন’মাসের পুত্র আরিফ হাসানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। পরিবার সূত্রে খবর, নামের বানান সংক্রান্ত সমস্যার কারণে এসআইআর শুনানিতে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল ইয়াসিন ও তাঁর স্ত্রীর। সেই কারণেই বৃহস্পতিবার রাতে স্ত্রী ও শিশুপুত্রকে সঙ্গে নিয়ে গাজলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। বাস ধরার জন্য টোটো করে আমবাজারের দিকে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু সুস্তানি এলাকায় আচমকাই টোটোর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় হালিমা খাতুনের। গুরুতর আহত অবস্থায় ন’মাসের শিশুকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন: ভাতা বাড়লেও খুশি নন তৃণমূল বিরোধী আশা কর্মীরা,কাজকর্ম শিকেয় তুলে আন্দোলনে

এই ভয়াবহ ঘটনার পর আত্মীয়স্বজনকে খবর দেন ইয়াসিন। স্ত্রী ও সন্তানের নিথর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রেখে, নির্ধারিত সময়েই শুনানিকেন্ড্রে হাজির হন। শুনানি শেষে হাসপাতাল ফিরে শেষকৃত্যের প্রস্তুতি। শুরু হবে বলে জানিয়েছেন পরিবার-পরিজনেরা। 

প্রয়াত নন্দলাল বসুর নাতি

প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

প্রেমিক ক্যালাম টার্নারকে গোপনে বিয়ে করলেন পপ গায়িকা দুয়া লিপা, ভাইরাল ছবি

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

তীব্র গরমে শেষ পাতে রাখুন তরমুজের বরফি, জেনে নিন রেসিপি

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

লাভপুরে প্রায় ৬০ লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেফতার ২

আরসিবি কাছে হারের নেপথ্যে কারণ কি? সবটা জানালেন গুজরাতের অধিনায়ক গিল

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, আহত ১