২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতায় আসার আগে অর্থা‍ৎ বিরোধী দলে থাকাকালীন গত কয়েক বছর ধরেই ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে আসছিল বঙ্গ বিজেপি।  মূলত ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গভঙ্গের সময় অবিভক্ত বাংলার আইনসভার ভোটে ভারতীয় অংশের বিধায়করা আলাদা পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের পক্ষে রায় দিয়েছিলেন। এই ঐতিহাসিক দিনটির স্মরণে এবং রাজ্যের আত্মপরিচয় ও ইতিহাসকে সম্মান জানাতে এই দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। এবার রাজ্যে ক্ষমতার পালাবদলের পর  পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  জেলায়-জেলায় ‘পশ্চিমবঙ্গ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নবান্নের তরফে গত ১০ জুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

‘পশ্চিমবঙ্গ দিবস’ এর মূল অনুষ্ঠান হবে হুগলির তারকেশ্বরে। সেখানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রীদের কলকাতা ও জেলায়-জেলায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  নবান্নের  জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি জেলায় আগামী ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে  সাংস্কৃতিক উৎসব, প্রদর্শনী এবং আলোচনাসভার আয়োজন করতে হবে। গ্রন্থাগার, সংগ্রহশালা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির পাশাপাশি জেলার সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক কলজে, আইটিআই কলেজগুলিতে অনুষ্ঠান করতে হবে। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিশেষ লেকচার আয়োজনের পাশাপাশি রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে বার্ষিক স্মারক বক্তৃতা চালু করতে হবে। উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে বির্তক সভা, কুইজ, প্রবন্ধ লেখার প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

‘পশ্চিমবঙ্গ দিবস’ কর্মসূচির পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি জেলায় একটি ‘জেলা-স্তরের পশ্চিমবঙ্গ দিবস উদযাপন কমিটি’ গঠন করতে বলা হয়েছে।ওই কমিটির শীর্ষে থাকবেন জেলাশাসক। তিনি ছাড়া কমিটিতে থাকবেন জেলার তথ্য ও সংস্কৃতিক আধিকারিক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ), জেলার শিক্ষা অফিসার, জেলার পুরসভাগুলির এক্সজিকিউটিভ অফিসার, নির্বাচিত বিধায়ক ও সাংসদরাও।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার