বিহারের ওপর ঘূর্ণাবর্ত, বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। মূলত মেঘলা আকাশ থাকবে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।বিহারের উপর ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশেও আরো একটি ঘুনাবর্ত। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে।সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান । তিনি বলেন,উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের(North Bengal) ওপরের পাঁচ জেলা দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।

আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে(South Bengal) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। মূলত মেঘলা আকাশ থাকবে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ,দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

মঙ্গলবার বাঁকুড়া ,পুরুলিয়া সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চললেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বুধ ও বৃহস্পতিবার। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে।এদিকে আগামী সপ্তাহের শুক্রবার আবহাওয়ার উন্নতি হলেও দিল্লির মৌসুম ভবন জানিয়ে দিয়েছে সুকন্যা পূজার দিন সন্ধ্যা থেকে। যত্রতত্র বজ্র মেঘ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুর্গা পুজোয় দুর্যোগ পিছু ছাড়ছে না বঙ্গের।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের